জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির দয়ারঘাট-জেলেখালী টেকসই বেড়ী বাঁধ নির্মান কাজ মেয়াদ উত্তীর্ণ হলেও শেষ হয়নি



 আশাশুনি উপজেলা সদরের দয়ারঘাট-জেলেখালী টেকসই বেড়ী বাঁধ নির্মান কাজ মেয়াদ উত্তীর্ণের পর এক দফা সময় বাড়ানো হলেও নির্ধারিত সময় কাজ সম্পন্ন হচ্ছেনা বলে জানাগেছে। ফলে এলাকার মানুষের দুর্দশা, দুর্গতি ও বাঁধ ভেঙ্গে ঘরবাড়ি-সম্পদ হারানোর দুর্বিসহ ভীতি বেড়েই চলেছে। 
জাইকার সহায়তায় ডিজিস্টার ম্যানেজমেন্ট ইনহান্সমেন্ট প্রজেক্ট কম্পোনেন্ট-১ বিডব্লিউডিবি পার্ট এর আওতায় ২১ কোটি ৯২ লক্ষ ৯০ হাজার ১৫০ টাকা ব্যয় বরাদ্দে এনটিএমএলজেভি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পায়। কাজ বাস্তবায়ন করছে বিআইএসসিওএন লিঃ চট্টগ্রাম। ১৫ জানুয়ারী ২০২৩ সালে কাজ শুরু করা হয়। মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। ১২৭০ মিটার বাঁধে ১২৭০ মিটার মাটির কাজ ও ব্লক প্লেসিং এর কাজ করার কথা। যার মধ্যে ৪০০ মিটার ব্লক ও ৪০০ মিটার ব্যাগ ডাম্পিং, গাইড ওয়াল ১২৭০ মিটারে ২৮ হাজার পিচ (৩৫ ইঞ্চি: ৩৫ ইঞ্চি: ৩৫ ইঞ্চি) ও জিও ব্যাগ ২৭০০০ পিচ। কিন্তু নির্দ্ধারিত সময়ে কাজের অগ্রগতি হতাশাজনক ছিল। তখন এক দফা সময় বাড়িয়ে নেওয়া হয়। বর্ধিত সময়ের মেয়াদ শেষ হবে আগামী ২৫ জুন। তারপরও কাজ শেষ হবে না। এখন পর্যন্ত কাজের অগ্রগতির হিসাবে দেখা যায়, ১২৭০ মিটার কাজের মধ্যে মাটির কাজ হয়েছে ৬০%, ব্লক ডাম্পিং ৯৮ হাজার ১৯৩ পিচের মধ্যে ৩৪ হাজার ৫৯৩ পিচ, বাকী রয়েছে ৬৭ হাজার ২৬৭ পিচ। ব্লক নদীতে ফেলান হয়েছে ২১ হাজার ৫৯৩ পিচ, প্লেসিং ব্লক ৯১ হাজার ৮৭০ পিচ, তৈরি হয়েছে মাত্র ১২ হাজার ৫১৬ পিচ। বাকী রয়েছে ৭৯ হাজার ২৫৭ পিচ। দায়িত্বরত ঠিকাদারের ম্যানেজার আবু নাসিম জানান, মাটির কাজ শেষ না হওয়ায় প্লেসিং ব্লক ফেলান যাচ্ছেনা। মাটির কাজ শেষ হলে প্লেসিং ব্লক ফেলান হবে। জিও ব্যাগ ডাম্পিং ৪২ হাজার ৯৫৫ তৈরির কথা, যার মধ্যে ৩৩ হাজার ৭৬০ পিচ নদীতে ডাম্পিং হয়েছে। বাকী ১২ হাজার ১৯৫ পিচের মধ্যে ৪০০০ পিচ রেডি আছে। আর জিও ব্যাগ প্লেসিং বাকী আছে সবগুলো। 
কাজের অগ্রগতির ক্ষেত্রে নানাবিধ সমস্যা বাধা হয়ে দাড়িয়েছিল। যার কারনে কাজে ব্যাঘাত ঘটেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তারা জানান, এখানে ব্লক তৈরির জন্য পর্যাপ্ত জমির অভাব প্রকট হয়ে দেখা দিয়েছে। তারপর গত বছর প্রচুর বৃ্ষ্টিপাতের ফলে ব্লক তৈরির জায়গা নিমজ্জিত হয়ে ছিল। ফলে কাজ করা সম্ভব হয়নি। রাজনৈতিক অস্থিরতার কারনে ৭ মাস কাজ বন্ধ ছিল। এছাড়া স্থানীয় নিমাই মন্ডল ও দুখীরাম মন্ডল মাটি ফেলতে দেয়নি। তাছাড়া রাস্তার দুরাবস্থার কারনে পাথর, সিমেন্ট, বালি পরিবহন করা কঠিন হয়ে যায়। এস্কেভেটর মেশিন পথে আনা নেওয়া বাধা প্রদান করা হয়। 
কাজ শেষ করতে বিলম্ব হওয়ায় এলাকায় নানা ভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সমস্যায় ভুগছেন। দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্লক তৈরিতে ব্যবহার করায় ছাত্রছাত্রীদের বিড়ম্বনা দীর্ঘায়িত হচ্ছে। বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজ বাধা গ্রস্থ হচ্ছে। স্থানীয় মাছ বাজার, দোকান পাট, হ্যাচারীসহ নানা প্রতিষ্ঠান, ভবন, বসতবাড়ির লোকজন সমস্যা জর্জরিত হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে বাধা দূর করা ও কাজের গতি বাড়ানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন


ক্যাপশান ঃ আশাশুনির দয়ারঘাট-জেলেখালী টেকসই বেড়ী বাঁধ নির্মান স্থানের ছবি।
Tag
আরও খবর