জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েদ হোসেন লস্করের দাফন সম্পন্ন এবং শোক প্রকাশ




বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েদ হোসেন লস্কর শনিবার ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টায় দিকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)।


সাতক্ষীরায় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, লস্কর গ্রুপের কর্ণধার, এসপি গোল্ডেন লাইন পরিবহনের পরিচালক মোঃ জুনায়েদ হোসেন লস্কর বায়রনের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


রোববার (৯ ফেব্রুয়ারি) বাদ যোহর সাতক্ষীরা সরকারি স্কুল মাঠে বায়রন লস্করের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজহার হোসেন, পৌরসভা মেয়র তাসকিন আহমেদ চিশতী, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আবুল কালাম বাবলা, মোঃ দ্বীন আলী, সান্টু চৌধুরী, তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, পৌর কাউন্সিল শফিউদ্দৌলা সাগর, আয়নুল ইসলাম নান্টা, মোঃ কায়ছারুজ্জামান হিমেল, সিনিয়র সাংবাদিক এড. আবুল কালাম আজাদ, এম কামরুজ্জামানসহ তার সন্তান-ভাই, আত্মীয় স্বজন,বন্ধু, পাড়াপ্রতিবেশি, জেলার ব্যবসায়ী সমাজ, স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, ইয়াতিম খানার শিক্ষার্থী, আপামর জনসাধারণসহ অসংখ্য গুনো গ্রাহী উপস্থিত ছিলেন। মুহূর্তের মধ্যে সাতক্ষীরা সরকারি স্কুল মাঠ বায়রন লস্করের জানাজা নামাজে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়।


তিনি কাটিয়া লস্কর পাড়ার মৃত শাহাদাৎ হোসেন লস্করের মেজ ছেলে ও কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ভাইপো। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তার অপর দু’ভাই বড় মিঠু লস্কর ও ছোট মোঃ জাকির হোসেন লস্কর শেলী। তারাও সুনামধন্য ব্যবসায়ী হিসেবে পরিচিত।


বায়রন লস্করের জানাজা নামাজ শেষে তাকে সাতক্ষীরা শহরের কাটিয়া লস্কর পাড়ায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন পুরাতন মারকাজ জামে মসজিদের পেশ ইমাম।


সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক:

সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক পরিচালক ও মেসার্স লস্কর ট্রেডার্স এর স্বত্তাধিকারী এবং বর্তমান পরিচালক মোঃ জাকির হোসেন লস্কর এর সহোদর মোঃ জুনায়েদ হোসেন লস্কর (বায়রন) শনিবার দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেছেন- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।


তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সিনিয়র সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, জুনিয়র সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, পরিচালকবৃন্দ কাজী মনিরুজ্জামান মুকুল, মোঃ তাহমিদ সাহেদ চয়ন, আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, শেখ আবুল বাশার পিয়ার, জি. এম. মনিরুল ইসলাম মিনি, সৈয়দ শাহিনুর আলী, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব শেখ মহাসিন, গোলাম আজম, দীনবন্ধু মিত্র, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মশিউর রহমান, আসাদুজ্জামান সেলিম ও শেখ শাহীনুর রহমান বাবু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চেম্বার অব কমার্সের সকল ষ্টাফবৃন্দ।


আমরা তার মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে গভীরভাবে শোক জ্ঞাপন করছি এবং তার রুহের মাগফেরাত কামনা করছি। 

Tag
আরও খবর