জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৪৫ শিক্ষক-কর্মচারীর ৩৯ জনের মানবেতর জীবন যাপন

আশাশুনির বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়ের ন্যুনতম কর্মক্ষম ও আত্মমর্যাদা পাওয়ার উপযোগি করে গড়ে তুলতে আশাশুনিতে প্রতিষ্ঠিত 'বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়' নানা গঞ্জনার মধ্যদিয়ে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠার ২০ বছর পরও প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ৩৯ জনকে এমপিও ভুক্ত করা হয়নি। বারবার তথ্য ও কাগজপত্র পাঠানোর পরও মন্ত্রণালয় ও প্রতিবন্ধী ফাউন্ডেশনের কর্মকর্তাদের আশীর্বাদপুষ্ট না হওয়ার কারনে বঞ্চিত হয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

আশাশুনির মত অবহেলিত উপজেলা সদরে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি। কঠিন কষ্টসাধ্য ও বাস্তবতাকে জয় করে শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে গড়ে তোলার বিশ্বাস স্থাপনে স্বল্প সময়ে সমর্থ অর্জন করতে সক্ষম হন শিক্ষক-কর্মচারীরা। যার ফলশ্রুতিতে বিভিন্ন জাতীয় দিবস, সরকারি বেসরকারি অনুষ্ঠান এবং নিজস্ব পরিসরে আনন্দঘন পরিবেশ ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে শিক্ষার্থীদের উপস্থাপন দৃষ্টান্ত হয়ে উঠতে থাকে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি স্বীকৃতি প্রাপ্ত হয়। শিক্ষকদের মনোবল বৃদ্ধি ও আত্মপ্রত্যয় বেড়ে যাওয়ায় আরও ভালভাবে প্রতিষ্ঠান এগুতে শুরু করে। 
উপজেলা নির্বাহী অফিসার, সমাজ সেবা কর্মকর্তার নিয়মিত দেখভালে নিয়মতান্ত্রিকতা অবলম্বনে চলতে থাকে প্রতিষ্ঠান। উর্দ্ধতন কর্মকর্তাদের পরিদর্শণ, দিকনির্দেশনা ছুঁয়ে ২০১৭ সালে বিদ্যালয়ের অর্থ ছাড় করা হয় এবং ২০২০ সালের ৬ আগষ্ট দেশের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এটিও এমপিও ভুক্ত হয়। এমপিও ভুক্তির তালিকায় ১ নং স্রিয়ালে ছিল এই বিদ্যালয়। প্রতিষ্ঠানের সভাপতি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদন সাপেক্ষে ২৪/৯/২০ তাং ৮ জন শিক্ষক-কর্মচারীর তালিকা পাঠানো হয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে। ২০২১ সালে ৮ জনের মধ্যে ৩ জন শিক্ষক ও ৩ জন কর্মচারীর বেতন নির্ধারন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী শাখা। 
প্রতিষ্ঠানের অন্য ৩৯ জন নন এমপিও শিক্ষক-কর্মচারীর তালিকা প্রেরন করা হয় ১৯/৯/২০২২ তারিখে। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ---৭৫ নং স্মারকে ১২/১/২৩ তাং তাদের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরনের চিঠি করে। ১২/৩/২৩ তাং ২০ ও ১৯ জনের কাগজপত্র জমা দেওয়া হয় এবং ১৭/৫/২৩ তাং নন এমপিও শিক্ষক-কর্মচারীদের পক্ষে ৩৫৭ পাতা কাগজপত্র সংযুক্ত করা হয়। কিন্তু অজ্ঞাত কারনে মোবাইল ফোনে আবারও একই কাগজপত্র চাওয়া হলে ৩০/৫/২৩ তাং পুনরায় জমা দেওয়া হয়। কিন্তু দুঃখের কথা এরপরও ১৯/৬/২৩ তাং পুনরায় কাগজপত্র চেয়ে চিঠি করা হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১১/৯/২৪ তাং জমা দেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। 
প্রতিষ্ঠান প্রধান সেকেন্দার আলী জানান, এতকিছুর পরও আমাদেরকে হয়রানী করা ছাড়া কাজের কাজ কিছুই করা হয়নি। সর্ব প্রথম এমপিও ভুক্তকৃত ১২ টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টির অবশিষ্ট শিক্ষক কর্মচারীকে এমপিও ভুক্ত করা হলেও সকল কগজপত্র জমা দেওয়া স্বত্ত্বেও আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। বাধ্য হয়ে গত ২১ নভেম্বর'২৪ নন এমপিও শিক্ষক কর্মচারীদের প্রাপ্ত পদে বেতন ভাতা নির্দ্ধারনে আবেদন করি সচিব মহোদয় বরাবর। তিনি ডিএসকে মার্ক করেন। যা সেকশানে চলমান আছে। তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানটি বিশেষ শিক্ষা নীতিমালা ২০০৯ এর পূর্বে প্রতিষ্ঠিত। ২০১৯ সালে নতুন নীতিমালা হয়েছে। আইনগত ভাবে আমাদের শিক্ষক কর্মচারীদের কোন সমস্যা না থাকার পরও কেন বঞ্চিত করা হচ্ছে ভাবতে পারিনা। বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য প্রত্যান্ত আশাশুনি উপজেলা সদরে প্রতিষ্ঠিত একমাত্র প্রতিষ্ঠানটি ভালভাবে চালু রাখতে এবং প্রতিবন্ধীদের অধিকার বঞ্চিত না করতে দ্রুত শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্ত করতে জোর দাবী জানান হয়েছে।
Tag
আরও খবর