জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বুধহাটায় ব্যাংকে মডগেস্ট রাখা ঋণখেলাপীর জমি নিলামে কিনে বিপাকে বীথি পাইন

আশাশুনি উপজেলার বুধহাটায় ব্যাংকে জমি মডগেজ রাখা ঋণখেলাপীর জমি নিলামে ক্রয় এবং মালিক কর্তৃক অন্যত্র জমি বিক্রয় করায় দুই ক্রেতার মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশে প্রসেস সার্ভার মোহাম্মদ আলী সরজমিন গিয়ে বেলিফের প্রতি পরোয়ানা জারী করেছেন। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টার দিকে বুধহাটার দক্ষিণ পাশে বুধহাটা মৌজায় এঘটনা ঘটেছে।

জমি আদিতে দখল দিবার নিমিত্তে বেলিফের প্রতি পরোয়ানা জারী কালে অর্থ ঋণ জজ ২য় আদালতের প্রসেস সার্ভেয়ার মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, সাতক্ষীরা অর্থ ঋণ ২য় আদালতের অর্থঋণ ০২/১৭ নং মামলার ৪/৪/২২ তারিখের রায়ের প্রেক্ষিতে অত্র অর্থ ঋণ জারী ০৩/২৩ নং মামলার ইং ২৭/১/২৫ তারিখের আদেশ মতে দখলী পরোয়ানা ইস্যুর আদেশ হওয়ায়, ---- ২/১৭ নং মামলা রায়ের প্রেক্ষিতে বুধহাটা মৌজার এসএ ৬৭১ নামপত্তনী এসএ ৬৭১/২ নং খতিয়ানে লিখিত সাবেক ১৪৬৩, হাল ২৯৬৮ দাগের ০৬ শতক জমি এবং উহার উপরিস্থিত নির্মানাদি মামলার বাদী সোনালী ব্যাংক বুধহাটা শাখার পক্ষে ডিগ্রী দেওয়া হয়েছে। আমরা সরেজমিন দেখলাম, শুনলাম, আদালতের আদেশ শুনালাম। এব্যাপারে বিজ্ঞ আদালতে রিপোর্ট করা হবে।
ব্যাংকের কাছ থেকে আদালতের জমি নিলাম ক্রেতা বুধহাটা গ্রামের অজয় পাইনের স্ত্রী বীথি পাইন জানান, ঋণ খেলাপীর কারনে মডগেজ রাখা ঐ ০৬ শতক জমি আমি ব্যাংকের কাছ থেকে নিলামে ৬ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে খরিদ করি। বয়নামা দলিল নং ৪০৭৪/২৩, তাং ১২/১১/২৩। ব্যাংক কর্তৃপক্ষ স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাহবুবুল হক ডাবলুর উপস্থিতিতে জমির দখল বুঝিয়ে দেন এবং জমিতে থাকা টিনসেড ভবনে বসবাস করে আসছিলাম। আমাদের ছেলের পরীক্ষার কারনে ঢাকায় গেলে ২৬/১২/২৪ তাং ঘরসহ জমি জবর দখল নেয় বুধহাটা গ্রামের আবু সাইদ সরদার। বাড়ি ফিরে আমার স্বামী বাদী হয়ে এব্যাপারে থানায় সাধারণ ডায়রী (নং ১০৯৭, তাং ২৮/১২/২৪)। 
এব্যাপারে জমিতে দখলে থাকা বুধহাটা গ্রামের মৃত মুজিবর রহমান সরদারের ছেলে আবু সাইদ জানান, বন্টন নামা সূত্রে চন্দন দেবনাথ তার পাওনা ১২ শতক জমির মধ্যে ৬ শতক জমি আমার কাছে কোবালা দলিল করে হস্তান্তর করেন, যার দলিল ননং ৪৪৮৪, তাং ৯/১২/২০১৫ এবং দখল বুঝিয়ে দেন। ক্রয়কৃত জমি দখল নিয়ে পাকা প্রাচীর নির্মান, বালি ভরাট করে অদ্যাবধি শান্তিপূর্ণ বসবাস করে আসছি। যার বিআরএস খতিয়ান ১৭, নামজারী খতিয়ান ২৪৬৭, দাগ নং ২৯৬৮। আমার জমিতে আমি দখলীকার আছি, অন্য কেউ জমি কিনে থাকলে কোথায় আছে সেটি খুজে নেওয়ার দায়িত্ব তাদের।
Tag
আরও খবর