জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা শ্যামনগরে প্রচারণাপত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক



সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগের প্রচারপত্রসহ মোঃ নুরুজ্জামান (৪৫) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। ৫ জানুয়ারী বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে। নুরুজ্জামান একই এলাকার চুনকুড়ি গ্রামের মৃত মোঃ সুকচাঁন গাজীর ছেলে ও মুন্সিগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক। এসময় তার নিকট থেকে ১০/১২টি আওয়ামী লীগের প্রচারপত্র ও একটি মোবাইল জব্দ করা হয়।


প্রত্যক্ষদর্শী মিয়ারাজ হোসেনসহ স্থানীয়রা জানায় মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাত নাম পরিচয়ের ব্যক্তিরা হরিনগর বাজারে অসংখ্য প্রচারপত্র ছড়িয়ে দিয়ে যায়। বুধবার সকালে ব্যবসায়ীরা বাজারে এসে বিষয়টি দেখতে পেয়ে নিজেদের প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। একপর্যায়ে সেখানে ধারণকৃত ভিডিওতে নুরুজ্জামানকে চিনতে পেরে বিএনপি ও যুবদল কর্মীদের সাথে নিয়ে তারা পাশের দোকানে চা পানরত নুরুজ্জামানকে সনাক্ত করে। এসময় তার শরীর তল্লাশি করে ব্যাগে থাকা প্রচারপত্র উদ্ধারের পর নুরুজ্জামানকে পুলিশের হাতে উঠিয়ে দেয়।



মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদল আহবায়ক মাহফুজুর রহমান বাবু জানান ‘প্রচারপত্রে ড. মুহাম্মদ ইউনুস স্যারকে ফ্যাসিষ্ট আখ্যা দিয়ে তার নেতৃত্বাধীন সরকার উৎখাতের আহবান জানানো হয়েছে’। ‘একইসাথে বর্তমান সরকারকে ব্যর্থ উল্লেখ করে দেশব্যাপী তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলারও ডাক দেয়া হয়েছে’।


আটকের পর পুলিশ যাওয়ার আগেই তাকে বিএনপির কিছু লোকজন মারধর করেছে বলে অভিযোগ করেন নুরুজ্জামান।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান প্রচারপত্র সরবরাহকারীদের নাম পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে। আটক ব্যক্তিকে জ্ঞিাসাবাদ শেষে যথাযথ আইনে দায়েরকৃত মামলায় এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


এদিকে চুনকুড়ি গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে যুবলীগ কর্মী আব্দুর রহমান গাজী (৩৪)কে আটক করা হয়েছে বলে জানা গেছে।


Tag
আরও খবর