জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় বিজিবি জানুয়ারিতে প্রায় ৩ কোটি টাকার মালামাল আটক




সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় ২ কোটি ৮৬ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। গত ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযানে এসব অবৈধ ভারতীয় মালামাল আটক করা হয়।


সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাঁকাল ও ঝাউডাংগা বিজিবি চেকপোষ্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত জানুয়ারি-২০২৫ মাসে পৃথক বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।


উক্ত চোরাচালানী অভিযানকালে ৩১ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ, ১৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় রূপার গহনা, ৪৫ লক্ষ টাকা মূ্ল্েযর ভারতীয় শাড়ী, ১ কোটি ৬১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় অন্যান্য মালামাল, ২৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার প্রসাধনী, শিশুখাদ্য ও মনোহারী মালামাল আটক করা হয়।


এছাড়া একই সময় মাদক বোরধী বিশেষ অভিযানে ২৪৩৭০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১০৬০ বোতল ফেন্সিডিল, ৬১৩ বোতল বিভিন্ন প্রকার মদ এবং ২ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে চোরাচালান বিরোধী এসব অভিযানে কোন চোরাচালানীকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।


চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।


বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন পূর্বক সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।


Tag
আরও খবর