জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

শ্যামনগরে নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সাজ- সজ্জা,প্যান্ডেল,তোরণ সহ নানান আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজা একটি বৃহত ধর্মীয় উৎসব। সরস্বতী পূজাকে কেন্দ্র করে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাধারণত মাঘ মাসের শুকা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর রোববার ও সোমবার পঞ্চমী তিথি থাকায় দুই দিনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু শাস্ত্রের মতে সরস্বতী হল বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, সঙ্গীতের দেবী। এ জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা করা হয়ে থাকে। এছাড়া ব্যক্তি ও পারিবারিকভাবে সরস্বতী পূজা করা হয়। এই পূজার দিনে শিশুদের শিক্ষা জীবন শুরুর জন্য হাতে খড়িও দেওয়া হয়। শিক্ষার্থীরা পূজা শুরুর সময়ে তাদের পাঠ্য বই প্রতিমার পাশে রেখে থাকেন।

শ্যামনগর উপজেলার বারটি ইউনিয়নে দুই দিনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বড় আকারে তোরণ,প্যান্ডেল ও সাজ সজ্জা সহকারে পূজা অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, শ্যামনগর আতারজান মহিলা মহাবিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ, পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়, আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়, ধানখালী, নওয়াবেঁকী সহ অন্যান্য স্থানে ।

শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে শিক্ষার্থীদের কারণে উৎসব মুখর পরিবেশ ছিল। ভক্তরা পূজায় অঞ্জলী দিয়ে প্রার্থনা করেন এর পর পূজা শেষে প্রসাদ গ্রহণ করেন। সব মিলিয়ে দুই দিনে পঞ্চমী তিথি থাকায় পূজার আয়োজন ছিল উৎসব মুখর।

ছবি- শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের সরস্বতী পূজা।



Tag
আরও খবর