জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ভিওন বাংলাদেশ’ অনলাইন ব্যবসার ফাঁদে ফেলে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও তুহিন


‘ভিওন বাংলাদেশ’ নামক একটি অনলাইন ব্যবসায়ে সাতক্ষীরা শহরের প্রায় তিন শতাধিক মানুষ প্রতারিত হয়ে খুইয়েছেন কয়েক কোটি টাকা। প্রত্যেকে মোটা অংকের লাভের আশায় ২০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছেন। ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বর মাসের শেষের দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা বসতিপাড়া (ভাগাড়) এলাকার আলী গাজীর ছেলে মোঃ তুহিন হাসান গাজী ও তার ছোট ভাই পলাশ হাসান গাজী মৌখিক ভাবে ‘ভিওন বাংলাদেশ’ নামের একটি অনলাইন ব্যবসার প্রচারণা শুরু করে গ্রাহক টানতে থাকে। মোটা অংকের লাভের প্রলোভন দেখিয়ে তারা ‘ভিওন বাংলাদেশ’ নামক অনলাইন ব্যবসায় ২০ হাজার থেকে শুরু করে বিভিন্ন অংকের টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে গ্রাহকদের। প্রথম প্রথম লাভের অংশ লোভনীয় হওয়ায় অল্প কয়েকদিনের মধ্যেই গ্রাহক বাড়তে শুরু করে। ইতিমধ্যে চলতি জানুয়ারি মাসের ২৩ তারিখ পর্যন্ত সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকার তিন শতাধিক গ্রাহক ওই ‘ভিওন বাংলাদেশ’ নামের অনলাইন ব্যবসায় তাদের টাকা বিনিয়োগ করেন। বিনিয়োগকারী সদস্যদের নিয়ে টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানেই যাতবীয় তথ্য আদান প্রদান করা হত। সেই গ্রুপে তিনশত আঠাশ জন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সদস্যরা। এরপর জানুয়ারির ২৬ তারিখ থেকে ‘ভিওন বাংলাদেশ’ নামের ওই অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গ্রাহকরা প্রবেশ করতে না পেরে সিনিয়র এজেন্ট তুহিন হাসান গাজীসহ তার ছোট ভাই পলাশ হাসান গাজীকে খুঁজতে থাকে। মোবাইলে তাদের খোঁজ না পেয়ে বাড়িতে খোঁজ নিয়েও তাদের সন্ধান না পাওয়ায় গ্রাহকরা তখন বুঝতে পারেন প্রতারণার ফাঁদে পড়ে তাদের বিনিয়োগকৃত টাকা খুইয়েছেন। ভুক্তভোগী গ্রাহকরা জানান, তাদের কাছ থেকে ‘ভিওন বাংলাদেশ’ নামের ওই অনলাইন ব্যবসায়ের মাধ্যমে প্রতারণা করে ইটাগাছা এলাকার তুহিন হাসান গাজী ও তার ভাই পলাশ হাসান গাজী সাতক্ষীরা শহরের তিন শতাধিক গ্রাহকের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। ভুক্তভোগী ইটাগাছা কুখরালী মোড়ের রোকেয়া মটরস এর স্বত্তাধিকারী আকরাম হোসেন জানান, ‘তুহিন ও পলাশের প্ররোচনায় তিনি ‘ভিওন বাংলাদেশ’ নামের অনলাইন ব্যবসায়ে ধাপে ধাপে ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। প্রথম পর্যায়ে কিছু টাকা উত্তোলন করতে পারলেও পরে লাভের টাকাসহ প্রায় আট লক্ষাধিক টাকা খুইয়েছেন’। ইটাগাছা এলাকার শাকিল হোসেন জানান, ‘তিনিও তুহিন ও পলাশের প্ররোচনায় ‘ভিওন বাংলাদেশ’ নামের অনলাইন ব্যবসায়ে ধাপে ধাপে প্রায় এক লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। শুক্র-শনিবার বাদে সপ্তাহের পাঁচ দিন উত্তোলনের সময় থাকায় সর্বশেষ ২৬ জানুয়ারি রবিবার টাকা উত্তোলন করার জন্য ওই ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। পরে জানতে পারেন তুহিন গাজী ও তার ভাই পলাশ গাজীকে খুঁজে পাওয়া যাচ্ছে না’। অপর এক ভুক্তভোগী মোঃ সুমন হোসেন জানান, ‘তুহিন ও পলাশের প্ররোচনায় ভিওন বাংলাদেশ’ নামের অনলাইন ব্যবসার ওয়েবসাইটে বাংলালিংকের লোগো ব্যবহার করা হয়েছিলো। বলা হয়েছিলো এই প্রতিষ্ঠানের সাথে বাংলালিংক জড়িত। সুতরাং এই প্রতিষ্ঠান হারিয়ে যাবে না’। তিনি আরো জানান, ‘ভিওন বাংলাদেশ’ নামের অনলাইন ব্যবসায়ের ওয়েবসাইটে বর্তমান সরকারের ছাত্র উপদেষ্টাদের এবং কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়কের ছবি ব্যবহার করে তৎক্ষণাত মানুষের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি। আমি সেই বিশ্বাসেই এক লক্ষ টাকা বিনিয়োগ করে সর্বশান্ত হয়ে গেছি। এছাড়া খোঁজ নিয়ে প্রাথমিকভাবে জানা গেছে, এমএলএম সিস্টেমে ‘ভিওন বাংলাদেশ’ নামের অনলাইন ব্যবসার প্রতারণার ফাঁদে পড়ে শহরের পলাশপোল এলাকার বাসিন্দা সুমি খাতুন খুইয়েছেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা, ইটাগাছা এলাকার নয়ন হোসেন দুই লাখ, একই এলাকার আতিয়ার রহমান পঞ্চাশ হাজার, সুজন হোসেন দুই লাখ ও বাঁকাল এলাকার মোঃ জিল্লুর রহমান দশ লাখ টাকা খুইয়েছেন। এ ব্যাপারে তথ্য অনুসন্ধানকালে আরো জানা গেছে, অভিযুক্ত তুহিন ‘ভিওন বাংলাদেশ’ এর সাতক্ষীরার সিনিয়র এজেন্ট হিসেবে সকলের কাছে পরিচয় দিতেন। এছাড়া ওই প্রতিষ্ঠানের কেন্দ্রীয় অফিস হিসেবে ঢাকা গুলশানের একটি ঠিকানা তিনি ব্যবহার করতেন। এছাড়া তিনি শহরের কুখরালী মোড়ে সোহেলের মাইক্রো গ্যারেজে গ্রাহক অনসন্ধানের কাজ করতেন দাবি করে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করে বলেন, গ্যারেজ মালিক সোহেল ওই চক্রের সাথে জড়িত আছে। তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে মূল হোতাদের ধরা যাবে। তবে গ্যারেজ মালিক সোহেল তার বিরুদ্ধের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনিও এই ফাঁদে টাকা খুইয়ছেন।


Tag
আরও খবর