জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনিতে পুলিশের অভিযানে সাবেক চেয়ারম্যান ও ৫ সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৮




সাতক্ষীরা আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে একজন সবেক ইউপি চেয়ারম্যান ও ৫ জন সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


শনিবার সকাল থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে উক্ত অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন দরগাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন গাজী (৪৭), মৃত তফিল উদ্দিন গাজীর ছেলে আওয়ামী লীগ কর্মী জিএম শহিদুল ইসলাম সিদ্দিক (৫০)।


দশ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন আশাশুনি সদরের আব্দুল ওহাব সরদারের ছেলে আজিজুল ইসলাম (৩০)।


এছাড়া সিআর সাজাপ্রাপ্ত আসামী চেচুয়া গ্রামের মৃত বিল্লাল সরদারের ছেলে আব্দুল হামিদ (৬৫), জামালনগর গ্রামের আবুবক্কার সিদ্দিক এর ছেলে আব্দুস সাত্তার (৩০), একই গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে শাহিনুর সরদার (৩৫) বুুড়িয়া গ্রামের মৃত কিনা শেখ এর ছেলে মাসুম শেখ (৩০), খরিয়াটি গ্রামের মনসেপ গোলদারের ছেলে আতিয়ার গোলদার (৫৫)।


থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত আবদুল ওয়াদুদ, এসআই আব্দুর রশিদ, শাখাওয়াত হোসেন, রাজিব মন্ডল, লিটন মল্লিক, অনাথ মিত্র, এএসআই আশিকুর রহমান, আব্দুস সালাম, জাকির হোসেন, আবুল হাসানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এসব অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তারকৃত আসামীদের আজ রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


Tag
আরও খবর