জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত




“সুখী সুন্দর বাংলাদেশে আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের আয়োজনে প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা আমাদের ছেলে-মেয়েদের চ্যাম্পিয়ন বানাতে চাই এবং সাথে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাতে চাই। সুস্থ থাকতে খেলা-ধূলার বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ নাগরিক। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ও জেলা পুলিশ সুপার পত্নী ডাঃ রোকেয়া আক্তার, সাবেক শিক্ষক সুকৃতি কুমার রায় ও শিক্ষক মোস্তফা খায়রুল আবরার প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রেশমা খাতুন।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ফয়জুল হক বাবু, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাঈদ, শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক আম্বিয়া খাতুন, চায়না পারভীন, মাহমুদা আক্তার, সাপাকিয়া মারিয়া, জেসমিন আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থী ও অভিভাবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর