জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে বীণাপানি প্রতিমা শিল্পীরা শেষ রং তুলির আঁচড় টানছেন

হিন্দু সম্প্রদায়ের বারো মাসে তের পার্বণ এ কথাটি প্রচলিত রয়েছে আমাদের সমাজে। সেই হিসাবে দূর্গা পুজা,কালী পুজা, লক্ষ্মী পুজা সেরে উঠতেই এসে গেল বাগদেবী সরস্বতি পুজা। আগামী ৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে সরস্বতি পুজা। তিথির কারণে এবছর ২ ফেব্রুয়ারী দুপুরের পর থেকে পঞ্চমী থাকায় অনেকে পুজা করবেন। এই পুজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরী শিল্পীরা। অনেকে শেষ তুলির আঁচড় টানছেন প্রতিমার গায়ে।

 

এদিকে সারা বছর আশায় বুধ বেঁধে থাকা সরস্বতি প্রতিমা তৈরী শিল্পীবৃন্দ জানালেন পুজায় তাদের অর্থনৈতিকভাবে মন্দা যাবে।


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রামের বাসিন্দা সরস্বতি প্রতিমা তৈরী শিল্পী সুনিল চক্রবর্তী জানালেন যে অর্ডার গুলি পেয়েছেন সে গুলি পারিবারিক ও প্রতিষ্ঠানের পুজার অর্ডার। গত বছর তিনি বড় ছোট মিলিয়ে ৬০ খানা প্রতিমা তৈরী করেছিলেন। বিক্রী হয়েছিল ৪৬টি। এ বছর অর্ডার পেয়েছেন ৩০ থেকে ৩৫টি। এ বছর গত বছরের তৈরী প্রতিমা ছিল সেটা এ বছর নতুন করে মাটি লেপন দিয়ে নতুনভাবে রং করেছেন বেশ কিছু । ত্রিশ বছর যাবত এই পেশার সাথে যুক্ত রয়েছেন বলে জানান।


এ বছর তিনি বড় প্রতিমার মূল্য নির্ধারণ করেছেন ৩০০০টাকা, মাঝারী প্রতিমার মূল্য নির্ধারণ করেছেন ১৬০০টাকা, এক হাত এক মুট এমন প্রতিমার মূল্য ১২০০টাকা ও ছোট প্রতিমার মূল্য ৮০০টাকা। গতবারের চেয়ে এবার প্রতিমার মূল্য বেশি নির্ধারণ করেছেন। এর কারণ হিসাবে তিনি বলেন দ্রব্য মূল্য বৃদ্ধি, শ্রমিকের মজুরী বৃদ্ধি। গতবার ছোট প্রতিমার দাম ছিল ৬০০টাকা, মাঝারী প্রতিমার দাম ছিল ১৩০০ থেকে ১৪০০ টাকা, পাঁচ পোয়া প্রতিমার দাম ছিল ১০০০টাকা। এ কাজে তিনি সহ আরও চার জন যুক্ত রয়েছেন। এক এক জনের দৈনিক মজুরী ৫শত থেকে ৭শত টাকা বলে জানান। প্রতিমার উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় লাভের অংশ খুব কম থাকে বা এক রকম না থাকার মত জানালেন।


 বর্তমানে উপকরণের মূল্য জানান পূর্বে রংয়ের ভরি ছিল ৩০ টাকা বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা ভরি, প্রতিমার চুল পূর্বে ছিল ২২০ টাকা ,বর্তমানে ৫০০টাকা। প্রতিমা তৈরীর কাট, সুতুলি, পেরেক, পোষাক সহ অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে এই প্রতিবেদককে জানান। তিনি বলেন প্রতিমা তৈরীর উপকরণ ডাকের সাজ ব্যবহার করেন। যেটি ভারতের তৈরী। প্রতিমার গায়ে স্প্রে রং ব্যবহার করেন এই রংয়ের মূল্যও বৃদ্ধি বলে জানান। সুনিল চক্রবর্তী শ্যামনগর বাদঘাটা গ্রামে একটি বাড়ীতে জায়গা ভাড়া নিয়ে প্রতিমা তৈরী করছেন। প্রতিমা তৈরীতে দিন রাত পরিশ্রম করে চলেছেন তার স্ত্রী চন্দনা চক্রবর্তী ও পুত্র সকুমার চক্রবর্তী।


বাদঘাটা গ্রামে প্রতিমা তৈরী করছেন ভূরুলিয়া ইউপির বাসিন্দা প্রভাষ মন্ডল, জেলেখালী গ্রামের নিশিত, খোসালখালী গ্রামের পলাশ মন্ডল বলেন অধিক সংখ্যক প্রতিমা তৈরীর অর্ডার না পাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখিন হবেন । এ ছাড়া উপকরণের মূল্য বৃদ্ধি , মজুরী বৃদ্ধি সবমিলিয়ে প্রতিমা শিল্পীরা বড়ই চিন্তিত বলে জানান। শিল্পীরা উভয়ে বলেন উপকরণের মূল্য বৃদ্ধির জন্য প্রতিমা শিল্পীরা অর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। অনেকে এ কারণে এই পেশায় কম সময় দিয়ে অন্য পেশায় সময় বেশী দিচ্ছেন বলে জানান। শিল্পীরা অনেকে মত প্রকাশ করে বলেন এ পেশায় আর জীবিকা নির্বাহ করা সম্ভব হবেনা বলে মনে হয়।



এদিকে অভিজ্ঞরা বলেছেন প্রতিমা শিল্পীরা ক্ষতিগ্রস্থ বিধায় তাদের পেশাকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।


Tag
আরও খবর