জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জের কৃষ্ণনগর পল্লীতে অজ্ঞান পার্টির ২ নারী সদস্য আটক

কালিগঞ্জের কৃষ্ণনগর পল্লীতে অজ্ঞান পার্টির ২ নারী সদস্য আটক


এস এম তাজুল হাসান (সাদ) স্টাফ রিপোর্টার


সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর পল্লীতে অজ্ঞান পার্টির দুই মহিলা সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে খাবারের সাথে চেতনাশক ঔষধ মিশানোর সময় হাতেনাতে তাদেরকে আটক করে বাড়ির মালিক হাবিবুর রহমানের স্ত্রী শাহানারা খাতুন। 


আটককৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের বাবুর স্ত্রী রাবেয়া খাতুন (৩০) ও শরিফুল ইসলামের মেয়ে ইতি (১৫)।


হাবিবের স্ত্রী শাহানারা খাতুন বলেন, আটককৃত রাবেয়া ও ইতি তাদের বাড়িতে প্রবেশ করে একজন থ্রি পিস দেখানোর কথা বলে এবং অন্যজন ওয়াশরুমে যাওয়ার কথা বলে রান্না ঘরে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে রান্না ঘরে প্রবেশ করে রান্না করে রাখা ভাত-তরকারিতে সাদা গুড়া জাতীয় কিছু মিশ্রণ করা হয়েছে এমনটি দেখতে পায় এবং সাথে সাথে তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন।


অজ্ঞান পাটির সদস্য আটকের খবর পেয়ে উপজেলার মৌতলা গ্রামের শেখ মনিরুল ইসলাম কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে আসে এবং গত শনিবার এই দুইজন থ্রি পিস বিক্রির কথা বলে হাবিবুর রহমানের বাড়ির অনুরুপ ভাবে খাদ্যেতে চেতনানাশক ঔষধ দিয়ে তাকে এবং তার স্ত্রী সনিয়া খাতুন, মেয়ে মিম (১৪), শিশু ছেলে ইভান (২) কে অচেতন করে রাতে স্বর্ণালংকার সহ ৩-৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আটক রাবেয়া ও ইতিকে কালিগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে। 


কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।L

Tag
আরও খবর