জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে দু,পক্ষের পাল্টাপাল্টি সমাবেশে ১৪৪ ধারা জারি

কালিগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে দু,পক্ষের পাল্টাপাল্টি সমাবেশে  ১৪৪  ধারা জারি 


 সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র)  বিভিন্ন ইউনিয়নে আওয়ামী ঘরনার লোক দিয়ে পকেট কমিটি গঠনের দাবি তুলে  দু, পক্ষের পাল্টা পাল্টি প্রতিবাদ মিছিল, ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত ,মারপিট, ভাঙচুরের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪ টা থেকে দু,পক্ষের পাল্টা পাল্টি কর্মসূচির প্রতিবাদ বিক্ষোভ মিছিলে ভাঙচুর, মারামারির ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি  হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ১৪৪ ধারা জারি করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তার  অনুজা মন্ডল এর 

উপস্থিতিতে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে ও লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গত সপ্তাহ জুড়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে এই উত্তেজনা বিরাজ করে আসছিল। বর্তমান কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম এবং সদস্য সচিব ডাঃ মোঃ শফিকুল ইসলামের  নেতৃত্বে তারালী এবং চাম্পাফুল ইউনিয়ন কমিটি গঠন করা হয় । উক্ত কমিটিতে আওয়ামী ঘরনার লোক দিয়ে কমিটি গঠন করা হয়েছে এমন দাবি তুলে বিএনপি'র অপর গ্রুপ গত দু,দিন ধরে প্রতিবাদ ,বিক্ষোভ সমাবেশ করে আসছে। গতকাল সোমবার বিএনপি'র আহবায়ক শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে ইউনিয়ন কমিটি দেওয়াকে কেন্দ্র করে একটি আনন্দ মিছিলের ডাক দেওয়া হয় । এ ঘটনায় পাল্টা পাল্টি বিএনপির আহবায়ক কমিটি দাবি করা অপর গ্রুপের থানা বিএনপি আহ্বায়ক শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশাল এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশ এক সময় রণক্ষেত্র পরিণত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিএনপি অফিস এবং ফুলতলা এলাকায় মিছিল, সভা, সমাবেশের উপর ১৪৪ ধারা জারি করেন। মিছিল সমাবেশ চলাকালীন সময়ে দু ,পক্ষের ইট পাটকেল লাঠি পেটায়  বেশ কয়েকজন আহত হয়। বিকাল ৪ টায় বর্তমান আহবায়ক শেখ এবাদুল ইসলাম বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মী সমর্থক নিয়ে একটি বিশাল মিছিল শোভাযাত্রা নিয়ে কালিগঞ্জ -শ্যামনগর মহাসড়ক হয়ে উত্তর কালিগঞ্জ প্রদক্ষিণ শেষে ফুলতলায় গোল চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ।


 উক্ত সমাবেশে শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু সহ উপজেলা এবং ইউনিয়ন  বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । অন্যদিকে বিএনপি'র অপর অংশের আহবায়ক দাবি করে শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে  যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির শত শত নেতাকর্মী নিয়ে পাল্টা মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ থানা বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় । পরে দু,পক্ষের মিছিল সমাবেশ নিয়ে উত্তেজনা ও মারামারিতে জড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করে। দুপক্ষের ইট পাটকেল এবং লাঠিপেটায় বিএনপি নেতাকর্মীসহ কয়েকজন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।

আরও খবর