জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সরকারি পাইলট হাইস্কুলে পিঠা উৎসবের উদ্বোধন করলেন সাবেক এমপি হাবিব



কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে পিঠা উতসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হলো দিনব্যাপী ওই জমজমাট পিঠা উৎসব। বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত প্রথমবারের মতো এ পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উৎসবের প্রধান অতিথি ওই স্কুলের প্রাক্তন মেধাবী ছাত্র ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।


এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। সংগীতের মূর্ছনার সঙ্গে বর্ণিল আবহে আয়োজিত দিনব্যাপী এ পিঠা উৎসব উৎসবমুখরতা ছড়িয়ে দেয় সবখানে। সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, উপজেলা বিনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বাহারি ও সুস্বাদু বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন।


প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব গ্রামবাংলার লোকজ ঐতিহ্য তুলে ধরার এই প্রয়াসকে দেশপ্রেম হিসেবে উল্লেখ করে বলেন, কালের বিবর্তনে শীতের পিঠা-পুলির ঐতিহ্য বিলুপ্তির পথে। নানা ধরনের পিঠাপুলির সাথে এ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। আধুনিক জীবনধারার বিপরীতে গ্রামীণ পিঠা উৎসবের আয়োজন আমাদের মাটি ও মানুষের কাছে নিয়ে যায়। জাতি হিসেবে তুলে ধরা যায় আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে। নতুন প্রজন্মের তরুণরা এ জাতীয় লোকজ উৎসবের মধ্য দিয়ে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হবে নিঃসন্দেহে। একই অনুষ্ঠানে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব জিকেএমকে পাইলট হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম বলেন, বর্তমান তথ্য-প্রযুক্তির এ যুগে তরুণরা গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরে গ্রামীণ পিঠা উৎসবের আয়োজন করতে পারে, তা ভাবা যায় না। আমরা মনে করতাম এ গ্রামীণ ঐতিহ্য তাদেরকে টানে না। কিন্তু তারা প্রমাণ করলো দেশের সংস্কৃতিকে তারাও শিখরে তুলতে চায়।


আয়োজনের বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয। শিক্ষার্থীদের মাঝে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য তুলে ধরতে এবারই প্রথম এ পিঠা উৎসবের আয়োজন করা হলো। বিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন শ্রেণি ও বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ১১টি স্টলে বিভিন্ন ধরনের প্রায় ৫০ পদের শীতকালীন পিঠা শোভা পায়। পিঠার স্টলগুলোর নামকরণও বেশ নজরকাড়া। যেমন: কনজ পিঠা, স্বপ্ন পিঠা, মায়ের হাতের পিঠা, নাইম্স বেকারির পিঠা, নবান্ন, পিঠা পারিজাত, মধুমাখা পিঠা, সোনালি ধানের ছোঁয়া, বাংলার স্বাদ পিঠাঘর, গ্রামবাংলার পিঠাঘর, পিঠার পসরা। পিঠা স্টলে পুলি পিঠা, দুধ পুলি, পাটিসাপটা, নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, জামাই পিঠা, গোকুল পিঠা, নারকেল পিঠা, রসের পিঠাসহ হরেক রকমের পিঠার পসরা বসে। দিনভর নানা পদের ও স্বাদের বাহারি পিঠার স্টলে উপচে পড়া ভিড় এবং দর্শনার্থীদের আগ্রহ এক ভিন্ন মাত্রা পায়। সবমিলিয়ে পিঠা উৎসব এক প্রাণের মেলায় রূপ নেয়।


আরও খবর