জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে বিতর্কিতদের দিয়ে বিএনপি’র কমিটি গঠন করায় বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বিতর্কিতদের দিয়ে ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন করায় বিক্ষুব্ধ শতশত নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলা, মামলায় ক্ষতিগ্রস্থ ত্যাগী ও নেতা কর্মীদের অবমূল্যায়ন করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী দেন বিক্ষুব্ধরা।


জানাগেছে, উপজেলাধীন ৭নং তারালী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠিত হওয়ার দিন রাতেই উপজেলা ব্যাপী ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দলীয় নেতা কর্মী ও মাঠ পর্যায়ের সর্বাধিক কর্মীদের দাবি তারালী ইউনিয়ন বিএনপি’র ঘোষিত আহবায়ক কমিটিতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটর ডানহাত, আওয়ামীলীগের দোসর মোঃ এনামুল হক এনাম আহবায়ক ও গণিয়ার রহমান গণি সদস্য সচিবের পদ পেয়েছেন। আহবায়ক কমিটি প্রকাশের পর ২৫ জানুয়ারি (শনিবার) রাতেই ইউনিয়নের কর্মী সমর্থক ও নেতাকর্মীরা মসাল জ্বালিয়ে স্বল্পপরিসরে বিক্ষোভ মিছিল করেন।


২৬ জানুয়ারি (রবিবার) বেলা ১১ টায় তারালি বাজার অভিমুখে কালিগঞ্জ উপজেলা বিএনপি, পাশাপাশি বেশ কয়েকটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, দলীয় সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।


উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম সেলিম আহমেদের সঞ্চালনায় তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী মেম্বরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কিসমতুল বারী,উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম ফরহাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক সোহেল রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল আল মামুন, তারালী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মোনাজাত আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা হিন্দু-বৈদ্ধ্য-খ্রিস্টান ঐক্যফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি বাবু মিলন কুমার সরকার প্রমুখ।


প্রতিবাদ সমাবেশের সভাপতি মোঃ আরশাদ আলী বলেন, এনামুল হক এনাম ও গণিয়ার রহমান গণি সকল সময় জেলা ও উপজেলা আওয়ামীলীগের সব প্রোগ্রামে উপস্থিত থাকতো, আওয়ামীলীগের দালালি করতো, চেয়ারম্যান এনামুলের গাড়িতে ঘুরে ঘুরে আওয়ামীলীগের দলীয় কাজ করতো। তারা আজ কিভাবে বিএনপি’র পদ পায় আমার বুঝে আশে না। আমরা এই কমিটি প্রত্যাখ্যান করলাম, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা না হলে আমরা রাজ পথে নেমে যাবো।


সমাবেশ শেষে তারা চাম্পাফুল ইউনিয়নে উপস্থিতিত হয়ে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যুক্ত হন। একই ভাবে উপজেলার চাম্পাফুল, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, মৌতলা, রতনপুর, ধলবাড়িয়া, মথুরেশপুর সহ সবকয়টি ইউনিয়ন কমিটি অনেকটা পকেট কমিটি হিসাবে পরিচিত হয়ে আছে। ঐ কমিটি যে ওয়ার্ড কমিটি গঠন করেছে সে গুলো চরম বিতর্কিত ও আওয়ামী দোসরদের পাশাপাশি অদক্ষ, অ- সাংগঠনিক আর সাজানো পকেট কমিটি গঠন করে নামকাওয়াস্তে সম্মেলন করে আবারও হাস্যকর কমিটি গঠনের পায়তারা চালাচ্ছে এবাদুল বাবু গং।


Tag
আরও খবর