জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে জমি-জমা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে ২০ জন আহাত


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে চলাচলের পথ নিয়ে সংঘর্ষে ২ পক্ষের ২০ জন  আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে ভর্তি করেছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে উভয় পক্ষ জানিয়েছে। 


২৫ জানুয়ারি শনিবার ভোর ৫ টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে ইয়াকুব গাজী ও একই গ্রামের মাহবুবুর রহমান গাজী গংদের মধ্য এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে গুরুতর আহত হয়ে শ‌্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসা‌ধিন র‌য়ে‌ছে ইয়াকুব গংদের  মানপুর গ্রামের আব্দুল খা‌লেক গাজীর ছে‌লে ইয়াকুব আলী (৫৩) ইয়াকুব আলীর ছে‌লে মনিরুল ইসলাম (২৮), মৃত ছদর গাজীর ছে‌লে আব্দুল ক‌রিম গাজী (৬৫), ইয়াকুব আলীর ছে‌লে শামীম হো‌সেন মুন্না (২৪), ফজলু গাজী ছে‌লে জুল‌ফিকার (২৮) আল মামুন হো‌সেন (২৪), নুর হক মোড়লের ছে‌লে হাসানুজ্জামান বাবু (২৪), জ‌লিল গাজীর স্ত্রী রেহানা খাতুন (৩৫) এবং অপরপক্ষ মাহবুব গংদের গুরুতর আহত হয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মানপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মেহেদী হাসান (২৪), মৃত বেলায়েত গাজীর পুত্র নজরুল ইসলাম (৪৫) ,তার ভাই শফিকুল ইসলাম (৫০), মৃত ইসহাক আলীর পুত্র আব্দুর রাজ্জাক (৭৫), মৃত বেলায়েত গাজীর পুত্র সিরাজুল ইসলাম (৫৫) , আব্দুল হকের স্ত্রী শাকিলা বেগম( ৩৫), শফিকুল ইসলামের পুত্র জয়নগর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র রিফাত হোসেন, আব্দুল বারী গাজীর পুত্র গোলাম মোস্তফা (৪০)। 


ইয়াকুব গংদের হাসপাতালে চিকিৎসাধীন মনিরুল ইসলাম  জানান আমাদের প্রতিপক্ষের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল যার সূত্র ধরে গত রাত্রে ৩ টার দিকে তারা ভাড়াটিয়া বাহিনী দ্বারা জোর পূর্বক দখল আমাদের ফলজ ও বনজ বৃক্ষ কেটে দেয় এবং আমাদের বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যায় খবর পেয়ে দ্রুত এগিয়ে গেলে আমার প্রতিপক্ষরা আমাদেরকে রড, দা, শাবল লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে রক্তাক্ত যখম করে ফেলে রেখে চলে যায় ।


অপর পক্ষ মাববুব গংদের হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম জানান তাদের সঙ্গে একই গ্রামের ইয়াকুব গংদের সঙ্গে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল । উক্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার ভোরে তারা যাতায়াতের পথ বন্ধ করে দেয় । পথ বন্ধ করার প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিতভাবে ইয়াকুব আলীর গংরা  ৬/৭ জনের একটি  গ্রুপ হাতে অতর্কিতভাবে আক্রমণ করে কুপিয়ে, পিটিয়ে রক্তাক্ত জখম করে । গ্রামবাসী তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে কালিগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

আরও খবর