জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



 আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। 
সহকারী শিক্ষক আসিফ ইকবাল, আনিসুর রহমান ও সেলিনা আক্তারের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বিসমিল্লাহ হ্যাচারীর সত্ত্বাধিকারী গাউসুল হোসেন রাজ, আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ব্যাংক কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
 অতিথিবৃন্দরা ক্রীড়া প্রতিযোগিতার ১২টি ও সাংস্কৃতিকের ১৯টি  সহ মোট ৩১ টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেন। ক্রীড়া প্রতিযোগিতার ১০০ মিটার দৌড় ও উচ্ছলাফে এসএসসি পরীক্ষার্থী সাদিক আল হাসিফ প্রথম স্থান অধিকার করায় তাকে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের পুরস্কার দেওয়া হয়। ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রী দিপালী রায়কে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার দেওয়া হয়। শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক এলাহী বক্স শতভাগ উপস্থিত হওয়ায় শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার দেওয়া হয়। ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক হিসেবে ক্রীড়া শিক্ষক আনিসুর রহমানকে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালক সহকারী শিক্ষক সেলিনা আক্তারকে পুরস্কার দেওয়া হয়। সবশেষে বিদ্যালয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বিকালে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।###
Tag
আরও খবর