জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে দু’দিন সংঘর্ষের পর বিএনপির সব কমিটি বিলুপ্ত


সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ২১ জানুয়ারী মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


তিনি একইসাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা-৪ সংসদীয় আসন (শ্যামনগর ও কালিগংঞ্জ আংশিক) এর টিম প্রধানের দায়িত্বে রয়েছেন।


এর আগে গত রোববার রাত থেকে সোমবার সারাদিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়। মুলত গত ১৯ জানুয়ারী জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে নুতন আহবায়ক কমিটি ঘোষিত হলে সংঘর্ষ শুরু হয়।


উল্লেখ্য প্রায় তিন দশক ধরে শ্যামনগর উপজেলা বিএনপির কোন কাউন্সিল হয়নি। বিগত সময়ে স্থানীয় নেতৃবৃন্দ সমঝোতার মাধ্যমে বিএনপির কমিটি গঠন করতেন। সর্বশেষ ২০১০ সালে কমিটি গঠনের পর বিএনপির রাজনীতি ত্যাগসহ অনেকে মৃত্যুবরণ সত্ত্বেও সেসব জায়গা পুরণ করা হয়নি।


এমনকি স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনৈতিক কার্যক্রমও তেমন দৃশ্যমান ছিল না। সর্বশেষ কমিটির সভাপতি সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবীর।


এসব বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও সংশ্লিষ্ট সংসদীয় এলাকার ‘টিম প্রধান’ আব্দুল আলিম জানান কেন্দ্রের নির্দেশনায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। পুর্বেকার কমিটিসহ ১৯ জানুয়ারী ঘোষিত নুতন কমিটিও বিলুপ্ত।


নুতনভাবে ঘোষিত শ্যামনগর পৌর কমিটিও বিলুপ্তির মধ্যে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমুল্যের সমর্থনের ভিত্তিতে নুতন ও যোগ্য নেতৃত্ব র্নির্ধরিত হবে।


Tag
আরও খবর