জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শোভনালী ব্যক্তি মালিকের দোকান ঘরে পোস্ট অফিস চালানোর সুযোগে জবর দখল

আশাশুনি উপজেলার শোভনালী পোস্ট অফিস ব্যক্তি মালিকানা দোকানে বসানোর সুযোগ নিয়ে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসকের নির্দেশে অভিযোগের তদন্ত হয় এবং তদন্ত প্রতিবেদন পেয়েও বাস্তবায়ন না করার অভিযোগ উঠেছে দায়িত্বরত পোষ্ট মাস্টারের বিরুদ্ধে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেল খুলনা বিভাগ, খুলনা বরাবর লিখিত আবেদন করেছেন জমি ও দোকান ঘরের মালিক মোঃ আহছান উল্লাহ। 

দোকান মালিক চাম্পাফুল গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে আহছান উল্লাহ বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর'২৪ দোকান ঘর ফেরত পেতে ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল বরাবর লিখিত আবেদন ও তিনি জানান, ধান্যহাটি মৌজায় ১১৫ নং বিআরএস খতিয়ান ও ১০৬৭ নং নামজারী খতিয়ানে ২১০/৯১৩ দাগে আমাদের পিতার ৯৩ শতক জমির মধ্যে আমাদের ৪ ভাইবোনকে দেড় শতক জমি দানপত্র করে হস্তান্তর করেন। দলিল নং ৪৮৮৫, তাং ২৬/১০/৯৭। জমিতে আমাদের ৪ ভাইবোনের ৪টি দোকান। আমার দোকানে পোস্ট অফিস পরিচালনার সুযোগ দেই। আমি দোকানে ব্যবসা করার জন্য অফিস সরিয়ে নিতে বললে পোস্ট মাষ্টার তালবাহনা করতে থাকেন। তখন ১১/০১/২৩ তাং জেলা প্রশাসক বরাবর দখল উচ্ছেদের আবেদন করলে এসি (ল্যান্ড) আশাশুনিতে দেখতে বলেন। এসি ল্যান্ডের নির্দেশে আশাশুনি সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তদন্ত শেষে ৩/৪/২৩ তাং প্রতিবেদন প্রদান করেন। যাতে আবেদরকারীর দাবী গ্রহনযোগ্য ও শাখা পোষ্ট অফিসের স্বপক্ষে কোন কাগজপত্র দেখা যায়না বলে উল্লেখ করেন। পোষ্ট অফিসের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি সুরহ করার কথা বলা হয়। কিন্তু ডাক বিভাগ ও পোস্ট মাষ্টার কোন ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে শোভনালী ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে অভিযোগ করলে বাদী বিবাদীকে নিয়ে বসে কাগজপত্র দেখে সিদ্ধান্ত দেন যে, পোষ্ট অফিসের স্থানের সম্পত্তি বাদীর হক সম্পত্তি। যাহা বিবাদী দখলভুক্ত রেখে অফিস পরিচালনা করছে। এতকিছুর পরও বিবাদী জবর দখল ছেড়ে না দেওয়ায় জমির প্রকৃত মালিক দোকান ঘর ফেরত পেতে ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল খুলনা বিভাগ খুলনা বরাবর ১৯ ডিসেম্বর আবেদন করেছেন। অসহায় দোকান মালিক দীর্ঘকাল জবর দখলকারীর হাত থেকে রেহাই পায়নি। এব্যাপারে তড়িত কার্যকর পদক্ষেপ নিতে জোর দাবী জানান তিনি।
এব্যাপারে শাখা পোষ্ট মাষ্টারের সাথে যোগাযোগের জন্য মোবাইল করা হলেও সম্ভব হয়নি।
Tag
আরও খবর