জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

অভিভাবক ও ছাত্র/ছাত্রীদের জিম্মী করে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে নোট গাইড বই নির্বাচন এর অভিযোগ।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটি এর) বইয়ের বাইরে গিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে নোট-গাইড বই কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে। 

আশাশুনি উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বোর্ড বইয়ের বাইরে সমিতির মনোনীত নোট গাইড বই ক্রয় করতে বলা হয়েছে। উপজেলার কাদাকাটি গ্রামের তুহিন উল্লাহ তুহিন নামে এক অভিভাবক উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রতিকার প্রার্থনা করে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান ইতিমধ্যে অভিযোগের তদন্ত শুরু করেছেন।
স্কুলে বোর্ড অনুমোদিত বইয়ের বাইরে কোন প্রকার বই- নোট গাইড পড়ানো সম্পুর্ণ নিষিদ্ধ থাকলেও আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি পাঞ্জেরী নামের একটি প্রকাশনীর নোট গাইড বই পাঠ্যসূচিতে অন্তর্ভূক্তিতে সিদ্ধান্ত গ্রহন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, উপজেলার শরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষক সমিতি এব্যাপারে সিদ্ধান্ত নিতে সভা করেছিল। সভায় পুস্তক প্রকাশক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাদের সমিতির মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে অনুমোদন পেতে কথা বলেন। এবং সুযোগ সুবিধাদানের প্রস্তাব করেন। সভায় পাঞ্জেরী ও পপি প্রকাশনীর প্রতিনিধি ও পপুলার লাইব্রেরীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাঞ্জেরী না পপির বই সিলেক্ট করা হবে এ নিয়ে সভায় দু'টি পক্ষের সৃষ্টি হয় বলে অভিযোগ পাওয়া গেছে। 
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত থাকা একজন জানান, শিক্ষক সমিতির সভাপতি কুঁন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, সহ সভাপতি বদরতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুন কুমার গাইন, গাবতলা হাই স্কুলের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ, কাদাকাটি আরার হাই স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান ও আরো কিছু শিক্ষক পাঞ্জেরী পাবলিকেসন্স এর সাথে ১০ লক্ষ টাকার চুক্তি করেছেন। তারা ৭ লক্ষ টাকা অগ্রিম নিয়ে পাঞ্জেরীর সাথে চুক্তির ঘোষণা দিলে অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কেননা পাঞ্জেরীর চেয়ে বেশী ১২ লক্ষ টাকা অফার করে পপি লাইব্রেরী। এনিয়ে উত্তেজনা সৃষ্টি হলে প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বিষয়টি নিরসন করতে চেষ্টা চালান বলে জানাগেছে।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আরিফুল ইসলাম জানান, ঐদিন সমিতির সাংগঠনিক মিটিং ছিল। মিটিং এ বার্ষিক আয়-ব্যয়ের হিসাব, ক্যাশিয়ার ইন্তেকাল করায় তদস্থলে একজনকে কোঅপট করা, অবসর প্রাপ্ত শিক্ষকদের আর্থিক অনুদানের বিষয় নিয়ে আলোচনা হয়। আমাদের অজান্তে সভার মধ্যে হঠাৎ করে পাঞ্জেরী, পপি ও পপুলার লাইব্রেরীর প্রতিনিধি উপস্থিত হন। তারা তাদের বই চালানোর ব্যাপারে কথা তুললে আমরা বলি, কোন গ্রামার, ব্যাকারণ গাইড এখনো প্রকাশিত হয়নি বা আমরা দেখিনি। বই না দেখা পর্যন্ত আমরা কিছুই বলতে পারবোনা। তাছাড়া বোর্ডের সিদ্ধান্তের বাইরে আমরা কিছু করতে পারবো না। সরকার অনুমোদন না দিলে আমরা কোন বই কিনতে বলতে পাবোনা। তিনি বলেন, কারো সাথে আমাদের কোন চুক্তি বা অর্থ লেনদেন হয়নি।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় মহোদয়ের নির্দেশনায় ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। কোন গাইড ও নোট বই শিক্ষার্থীদের কাছে বা প্রতিষ্ঠানে পাইনি। প্রধান শিক্ষকদেরকে এব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। অনুমোদন বিহিন কোন পাঠ্য বই না চালানোর বিষয়ে শিক্ষকদের নিয়ে সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে।
Tag
আরও খবর