জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বর্জ্য থেকে তৈল ও গ্যাস তৈরি করতে চাই সাতক্ষীরার পীযূষ দত্ত




সাতক্ষীরার সড়কে, গলিতে, পাড়ায় কিংবা মহল্লায় সর্বত্র ময়লা আবর্জনার ছড়াছড়ি। দুর্গন্ধে রাস্তা দিয়ে চলা দায়। কেমন হতো যদি এই আবর্জনা থেকে জ্বালানি তৈল, বায়োগ্যাস কিংবা জৈবসার উৎপাদন করা যেতো?

তিনবছর গবেষনার পর বর্জ্য থেকে জ্বালানি তৈল, পেট্রোলিয়াম গ্যাস সহ সাতটি পন্য উৎপাদনের জন্য প্রযুক্তিগত ডিজাইন উদ্ভাবন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র পীযুষ দত্ত ও মোঃ রঞ্জু। এদের মধ্যে পীযুষ দত্ত সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার ছেলে। ভবিষ্যতে সাতক্ষীরা পৌরসভার বর্জ্য প্রক্রিয়াজাত করে এসব পন্য তৈরীর ইচ্ছা রয়েছে তার। ইতোমধ্যেই তারা ঢাকায় একটি পাইলট প্ল্যান্ট স্থাপন করে সফলও হয়েছেন।

এ ব্যাপারে পীযুষ দত্ত বলেন, এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেডের আর্থিক সহায়তায় আমরা কাজ করে যাচ্ছি। ঢাকার মাতুয়াইলে তুষারডাঙা এলাকায় সাত কাঠা জমিতে নিজেদের উদ্ভাবিত ডিজাইনে তৈরী প্ল্যান্ট থেকে জ্বালানি তৈল ও গ্যাস উৎপাদন শুরু হয়েছে। বর্জ্য সংগ্রহ করে প্রথমে প্ল্যান্টের সেপারেটিং সিস্টেমে দেওয়া হয়। সেখান থেকে প্লাস্টিক, মেটাল এবং কাঠ বা মাটিজাতীয় জিনিস আলাদা করা হয়। প্লাস্টিক আলাদা করে প্রক্রিয়ার পর সেখান থেকে জ্বালানি তৈল তৈরী হয়। এছাড়া পচনশীল দ্রব্য থেকে বায়োগ্যাস এবং সার তৈরী হয়। অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে অ্যাক্টিভেটেড কার্বন সহ আরও কয়েকটি পন্য পাওয়া যায়। উৎপাদনকৃত গ্যাস এলপিজি গ্যাস হিসাবে বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহার করা যায় এছাড়া সিএনজিতেও রূপান্তর করা সম্ভব।

তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে তৈরী করা পেট্রোল ও ডিজেলের উৎপাদন খরচ হবে লিটারপ্রতি ২৫ টাকার মতো যা আমদানি করা যেকোন জ্বালানি তৈলের চেয়ে সস্তা। এছাড়া কেজিপ্রতি মাত্র ৫ টাকায় জৈবসার বিক্রি করা যাবে। বর্তমানে বাজারে যা ১৫ টাকায় বিক্রি হয়। সাতক্ষীরায় এরকম একটি প্ল্যান্ট স্থাপন করা গেলে ময়লা আবর্জনায় মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি এসব পন্য উৎপাদনের জন্য শিল্প গড়ে উঠতো। বর্জ্য থেকে আমরা যে সাত ধরনের পন্য তৈরী করতে পারি তা হলো জ্বালানি তৈল (পেট্রোলিয়াম), বায়োগ্যাস, বায়ো ইথানল (উন্নতমানের জ্বালানি তৈল), এক্টিভেটেড কার্বন, হাইড্রোক্লোরিক এসিড, জৈব সার, ড্রাই আইস।

অভিনব এই আবিষ্কার সম্পর্কে আরেক গবেষক মোঃ রঞ্জু বলেন, আমাদের প্ল্যান্ট থেকে জৈবসার, জ্বালানি তৈল, গ্যাস সহ কয়েকটি পন্যের উৎপাদন প্রক্রিয়া চলছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা আমাদের প্ল্যান্ট পরিদর্শন করেছেন। এছাড়া প্রযুক্তিগত কিছু জিনিস সংযোজন করে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করাও সম্ভব। যার প্রতি ইউনিট উৎপাদন খরচ পড়বে প্রায় ৬ টাকার মতো।

গবেষনাকারী পীযুষ ও রঞ্জু আরও জানিয়েছেন, আমরা শিল্প মন্ত্রনালয় থেকে পেটেন্ট (স্বত্ত্ব) নিয়েছি এবং আইসিটি ডিভিশনে সাবমিট করেছি। আমরা একটি বিজনেস প্ল্যান দাড় করিয়েছি যেখানে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থাও অর্থায়ন করতে পারে। এতে পরিবেশকে দূষনের হাত থেকে রক্ষার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হওয়া সম্ভব।

পীযুষ ও রঞ্জুর উপদেষ্টা হিসাবে রয়েছেন ঢাবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তসলিম উর রশিদ, প্রভাষক সাজিদুল ইসলাম ও বাংলাদেশ অ্যাডভান্স রোবটিক্স রিসার্চ সেন্টারের সিইও জিমি মজুমদার।


এই বিষয়ে এবিসি কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সিইও অতনু সমাদ্দার বলেন, আমরা বিভিন্নভাবে পরীক্ষানিরীক্ষা করে দেখেছি ছাত্রদের তৈরী করা সিস্টেমটি অত্যন্ত পরিবেশবান্ধব এবং এতে প্রানী বা পরিবেশের কোনরকম ক্ষতি হবার সম্ভাবনা নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গবেষক পীযুষ দত্ত সাতক্ষীরা পৌরসভার বর্জ্য থেকে এসব পন্য তৈরী করতে চান। এজন্য তিনি ও তার দল পরিকল্পনাপত্রটি জমা দিয়েছেন সাতক্ষীরা পৌরসভার দায়িত্বরত কর্মকর্তা জনাব মাশরুবা ফেরদৌসের কাছে। এ ব্যাপারে মাশরুবা জানান, ঢাবির শিক্ষার্থীদের দেওয়া পত্রটি তিনি পেয়েছেন। তবে তা এখনও খুলে দেখা হয়নি। শীঘ্রই এটি নিয়ে যাচাইবাছাই ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে।


Tag
আরও খবর