জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

গাবুরা স্লুইসগেট নির্মাণের কারণে আতঙ্কে ৪০ পরিবার




সাতক্ষীরা শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার চাঁদনীমূখা স্লুইসগেট নির্মাণের কাজ শুরু হওয়ায় আতঙ্কে পড়েছে পাশের চল্লিশটি পরিবার। গত ২০২৪ সালের ৩ ডিসেম্বর জিজাইন অনুযায়ী মাটি খননের কাজও প্রায় শেষ পর্যায়ে। এরমধ্যে দক্ষিণ প্রান্তে ১ একর ৫২ শতক রের্কডীয় জমিতে বসাবস করা ৪০ পরিবারের ভিতরে উচ্ছেদ আতঙ্ক শুরু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে বসরত অসহায় বনজীবী পরিবারে গিয়ে দেখা গেছে, পূর্বের স্লুইসগেটের ৫১ ফুট পূর্ব দিকে সরিয়ে দিয়ে নতুন গেটের কাজ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান অন্ড ব্রাদার্স।

পানি উন্নায়ন বোর্ড সূত্রে জানা যায়, গাবুরা ও চাদনীমূখা দুই প্যাকেজের কাজের জন্য ২০২৫ সালের জুনের প্রথম সপ্তাহের ভিতরে কাজ সম্পন্ন করার লক্ষ্যে ১১ কোটি টাকা বরাদ্দ রয়েছে।


স্থানীয়রা জানান, সরকারি জায়গায় স্লুইসগেট নির্মাণ জন্য যে ডিজাইনে খনন করা হয়েছে, সেই ডিজাইনে কাজ করলে রেকর্ডীয় জায়গাসহ বাড়িঘর পানি নিষ্কাশনের খালে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় চেয়ারম্যান ও চিংড়ি চাষীদের দ্বারা প্রভাবিত হয়ে পানি উন্নায়ন বোর্ডের কর্মরত ব্যক্তিদের নির্দেশনায় আতঙ্কে থাকা ৪০ পরিবারের পক্ষ থেকে শাহজামাল মোড়ল, মহিদুল ইসলাম, আবুল কালাম, কামরুল ইসলাম, শহিদুল ইসলামসহ কয়েকজন বলেন, আমরা স্লুইস গেট নির্মাণে কোন প্রকার বাধা দিতে চাই না। কিন্তু যে স্থানে নির্মাণ কাজ করছে ওখানে নির্মাণ করলে আমাদের বাড়ি ঘর সব খালের ভিতরে চলে যাবে। ইতোমধ্যে আমাদের বাড়ি ঘরের ধ্বস নামতে শুরু করেছে, পানির স্রোত পড়লে আমাদের বাড়িঘর চলে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।


তারা আরো জানায়, আমাদের রের্কডীয় জায়গায় কাজ করতে আসলে আমরা তাদের বলতে গেলে আমাদের নামে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। এখান থেকে চেয়ারম্যানের নিজের ঘেরের পানি ওঠানামা করে। সে কারণে কোনো বাধা মানছে না বলে জানান ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে শাহাজালাল মোড়ল এ ঘটনায় ইতোমধ্যে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দায়ের করেছেন। আবেদন সূত্র জানা যায়, তপশীল সম্পত্তির মৌজা-পার্শ্বেমারী, জে.এল নং- ১২৭, খতিয়ান নং- ১০৭৩, হাল দাগ ৫০২৬, আমাদের রের্কডীয় জায়গায় উপর দিয়ে সুইচগেট নির্মাণ না করতে পারে এজন্য।


ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান অন্ড ব্রাদার্স প্রতিনিধি মোরশেদ আমল বলেন, আমাদের পানি উন্নায় বোর্ড থেকে যে ডিজাইন দেখিয়ে দিয়েছেন, আমরা সেই অনুযারী কাজ করছি। আমাদের ডিজাইনের বাইরে কাজ করার কোন সুযোগ নেই। এ বিষয়ে জানার জন্য গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসদুল আলমের কাছে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি। পানি উন্নায়ন বোর্ডের এসডি ইমরান সরদার বলেন, আমরা ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়দের নিয়ে স্থান ঠিক করছিলাম। স্থানীয় লোকজন তাদের বাড়িঘর উপর দিয়ে পানি যাওয়ার কথা জানালে, আমরা তাদের বাড়ির সামনে দিয়ে কংক্রিটের ব্লগ দিয়ে বাঁধ দিয়ে দেওয়ার প্লান করেছি।


Tag
আরও খবর