জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রোকেয়া মনসুর মহিলা কলেজে প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

রোকেয়া মনসুর মহিলা কলেজে প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি:এস এম তাজুল হাসান সাদ 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলী এবং তার সহধর্মিণী বেগম রোকেয়া মনসুর এর রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম এম মনসুর আলীর ছোট ভাই আলহাজ্ব মো. শামছুর রহমান। 

কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন ও ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য শেখ নাজমুল হোসেন, কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিএম আবেনূর রহমান প্রমুখ। মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন ও মানবিকতার দৃষ্টান্ত তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, আব্দুল ওহাব, দেবব্রত কুমার মিস্ত্রী, প্রথম বর্ষের শিক্ষার্থী তিথী সরকার প্রমুখ।হামদ ও নাত এ রাসুল পরিবেশন করে একাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া তাবাসসুম এশা।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ কুমার মন্ডল, সুফিয়া খাতুন, জয়শ্রী ঘোষ, নজরুল ইসলাম, তারক চন্দ্র সরকার, নাসিম সুলতানা, মো. বদরুজ্জামান, মোশাররফ হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর আলম, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, ডিএম নাসির উদ্দীন, বিলকিস আক্তার, আরেফা ফারজানা, প্রভাষক সুমা বিশ্বাস, রতন কুমার ঘোষ, গোবিন্দ দুলাল বর, শম্পা রানী মৃধা, আমিনুর রহমান, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, নন্দদুলাল ঘোষ, তপন কুমার ঘোষ, কামরুল ইসলাম, নবতরন গায়েন, গ্রন্থাগারিক সাইফুজ্জামান, প্রদর্শক মাজেদা, সঞ্জিত কুমার ঘোষসহ সকল শিক্ষক-কর্মচারি উপস্থিত ছিলেন।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিরীন সুলতানা অনার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম শ্রেণি অর্জন করায় তাকে মনসুর আলী ও বেগম রোকেয়া মনসুর বৃত্তিফান্ড থেকে তাদের কন্যা অ্যাডভোকেট মরিযম মনসুর প্রদত্ত বৃত্তির অর্থ প্রদান করা হয় আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিএম আবেনূর রহমান।

আরও খবর