জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জেলা আইন-শৃঙ্খলা সভায় গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন করার সিদ্ধান্ত

 


সাতক্ষীরার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অপরাধী সনাক্তকরণে জেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে।


এছাড়া রাজনৈতিক পরিচয়ে অবৈধভাবে মৎস্য ঘের দখলে মত্ত হওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীকে তথ্য দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা, জলাবদ্ধতা নিরসন একত্রে কাজ করা, শহরের ট্রাফিক জ্যাম নিরসন পুলিশের ট্রাফিক বিভাগকে আরো বেশি সক্রিয় হওয়া, পৌরসভার নিবন্ধিত ইজিবাইক ছাড়া বাইরের কোন ইজিবাইক শহরের মধ্যে ডুকতে না দেওয়া, প্রাণসায়র খালে জোয়ার-ভাটা প্রবাহসহ খালকে পরিষ্কার পরিছন্ন রাখা, ভোমরা স্থলবন্দরকে গতিশীল করা, জেলার গুরুত্বপূর্ণ মামলাগুলো নিরসন এবং সেসকল মামলার আসামিদের অবৈধভাবে দেশ ত্যাগ করার আগে গ্রেপ্তার করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, রাস্থায় ধারে যত্রতত্র ইট বালি খোয়া রাখা, রাস্থা খুঁড়াখুঁড়ি না করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, মানসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরীতে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া, কোচিং বানিজ্য বন্ধ, বাল্য বিবাহ বন্ধসহ জেলার বিভিন্ন বিষয়ে সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা তাদের বক্তব্যে উল্লে খ করেন।


রবিবার (১২ জানুয়ারি)সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।


সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণু পদ পাল, সেনাবাহিনীর অধিনায়ক লে.কর্নেল ফাহিম আদনান, সেনাবাহিনীর সাতক্ষীরার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আলিফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা বিএনপি’র আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলার সাত উপজেলা নির্বাহী অফিসার, জেলা পাবলিক প্রসিকিউটর মো.আব্দুর সাত্তার, ভোমরা সিএন্ডএফ এ্যাজেন্ট এ্যাসোসিয়েয়নের সভাপতি আবু হাসান, এনএসআই, ডিজিএফআইয়ের কর্মকর্তা, র‌্যাবের প্রতিনিধি, এছাড়া নৌপুলিশ, কোস্ট গার্ডসহ জেলার সকল সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর