জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত




১১ জানুয়ারী ২০২৫ সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পাবলিক লাইব্রেরীতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়।


জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালামের সঞ্চালনায় ও নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, স্বপন শীল, আবু আফফান রোজ বাবু, আলী নুর খান বাবুল, প্রফেসর ড. দিলারা বেগম, রুবেল হোসেন, জহুরুল কবির, শেখ রবিউল ইসলাম রবি, আব্দুস সামাদ, মফিজুর রহমান, এড, মুনির উদ্দীন, এ কে আজাদ কালাম প্রমুখ।


বক্তারা নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেল লাইন, সাতক্ষীরা-কালিগঞ্জ-মুন্সিগঞ্জ বেহাল সড়ক সংস্কার, সাতক্ষীরা কলেজ রোড সংস্কার, জলাবদ্ধতা নিরসন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু, ক্রীড়া কমপ্লেক্সসহ জেলার গুরুত্বপুর্ণ বিভিন্ন উন্নয়নের জনগুরুত্বপুর্ণ দাবি পুরণের সাথে সাথে জেলা নাগরিক কমিটির ২১ দফা উন্নয়ন দাবি বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রাণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন।


এছাড়া আগামী অর্থবছরের বাজেটে যাতে সাতক্ষীরার রেল লাইন, বিকল্প বাইপাস সড়ক সহ উপকুলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়। জেলার পর্যটন উন্নয়নের সম্ভাবনাকে সামনে রেখে সাতক্ষীরা জেলার সুন্দরবন অঞ্চলকে পর্যটন এলাকা ঘোষনার দাবি জানানো হয়।


সম্ভাবনাময় মেডিকেল কলেজ হাসপাতালের সকল অব্যবস্থা নিরসন করে নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ডাক্তার সহ জনবল ও টেকনিসিয়ান নিয়েগের জন্য সরকারের মন্ত্রাণালয় ও বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত হাসপাতালের কিডনি ডায়ালিসিস মেশিন গুলি নষ্ট হয়ে আছে, যার জন্য রোগীরা সেবা নিতে পারছে না।


বক্তারা প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং এক কদমের সেবা প্রদান করতে জেলা প্রশাসন সহ সকল প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান। 


Tag
আরও খবর