জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় বিজিবির হাতে নারী ও শিশুসহ ১০ জন গ্রেপ্তার




অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী পোতাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলো, লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম (২৫), মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম (৩০), সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাজাপুর গ্রামের হালিমা বেগম (২৬) ও সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬)। এদের সঙ্গে পাঁচ শিশু রয়েছে।


বিজিবি সূত্র জানায়, চাকরি এবং অন্যান্য কাজের উদ্দেশে প্রায় ছয় মাস আগে আটক ব্যক্তিরা বিনা পাসপোর্টে অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত পেরিয়ে ভারতে যায়।


ফের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বৃহস্পতিবার ভোরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।


সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।


Tag
আরও খবর