জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনি ইউএনও কৃষ্ণা রায়ের সাথে চাপড়া ভাঙ্গনকুল মানুষের সাক্ষাৎ



আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সাথে উপজেলার মধ্যম চাপড়া গ্রামে নদী ভাঙ্গনের শিকার মানুষ সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভুক্তভোগি নারী-পুরুষ-বৃদ্ধরা উপস্থিত ছিলেন। 

নদী ভাঙ্গনে বিপর্যস্থরা উপজেলা নির্বাহী অফিসারকে জানান, নদী ভাঙ্গনে গত ৪০ বছরে গ্রামের অসংখ্য ঘরবাড়ি, সহায়-সম্পদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হাই স্কুলটি তিন-তিনবার স্থানান্তর করতে হয়েছে। ভিটেবাড়ী হারা মানুষের অনেকে মানবেতর জীবন যাপনে বাধ্য হয়েছে। গত বছর ঠিকাদার খনন কাজ অর্ধ কিঃমিঃ বাকী রেখে ও ভেড়ী বাঁধ নির্মান কাজ বন্ধ রেখে মাঝ নদীতে প্রতিবন্ধক ভেড়ীবাঁধ কেটে দিয়ে চলে যায়। ফলে তীরবর্তী বসবাসকারী পরিবার ও ওয়াপদা সংলগ্ন জনপদ হুমকীর মুখে পড়েছে। একটি হাই স্কুল, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, তিনটি মসজিদসহ আশপাশের জনবসতি নদীগর্ভে বিলীনের উপক্রম হয়েছে। গত বছর খননকৃত নদীর সম্মুখ থেকে আরএস ম্যাপে নদীর প্রবাহ ড্রয়িং করা হয়েছে। যাহা খাস খতিয়ানভুক্ত। সম্প্রতি পাউবোর সার্ভেয়ার স্থানীয় সার্ভেয়ারদের সহায়তায় সেই নদীর উপর লাল পতাকা স্থাপন করে নদী ড্রয়িং করেন। কিন্তু মঙ্গলবার ঠিকাদার পতাকা স্থাপনকৃত স্থানে অর্থাৎ ভরাট হওয়া স্থানে আরএস ম্যাপ অনুযায়ী খননকাজ না করে অন্য স্থানে খননকাজ শুরু করলে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তারা ইউএনও মহোদয়কে সরজমিন গমন করে প্রকৃত অবস্থা সম্পর্কে জেনে ম্যাপ অনুযায়ী নদী খননের ব্যবস্থা নিতে দাবী জানান। খাস জমিতে খনন কাজ না করে রেকর্ডীয় জমিদিয়ে খনন কাজ করা হলে উপরোক্ত সম্পদসহ এলাকাবাসী ধ্বংসের মুখে পড়বে বলে তারা জানান। ইউএনও কৃষ্ণা রায় সকলের অভিযোগ ধৈর্য্য সহকারে শোনেন এবং বিষয়টি উপলব্ধি করে জানান, তিনি পাউবোসহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে সরজমিন গিয়ে দেখবেন, কথা বলবেন এবং যথাযথ ব্যবস্থা নিতে সচেষ্ট থাকবেন। তাৎক্ষনিকভাবে তিনি পাউবো কর্মকর্তার সাথে মোবাইলে কথা বলে সকলকে নিয়ে সরেজমিন বসার ব্যাপারে জানান এবং খনন কাজ আপাততঃ বন্ধ রাখার কথা বলেন। এসময় ভাঙ্গন কবলিতদের মধ্যে খায়রুল ইসলাম বাপ্পী, আঃ খালেক, মইনুর ইসলাম, ইমাদুল, আল মামুন, জয়নাল আবেদীন, শফিকুল, ডালিম, খাদিজা, রোমেনা, শিরিনা, এছমা, মাজিদা, মর্জিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর