জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনি প্রেস ক্লাবে নবাগত ওসির মতবিনিময় সভা



 আশাশুনি থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন আশাশুনি প্রেস ক্লাবে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবাগত ওসি নোমান হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, সমাজ তথা দেশের মানুষকে সঠিক পথে আইন মেনে চলাচলের স্বার্থে আমাদের সকলকে কাজ করতে হবে। আমি পুলিশ হিসাবে দায়িত্ব পালন করবো, আপনারা সাংবাদিক-সমাজের সচেতন মানুষ হিসাবে একই দায়িত্ব পালন করা উচিৎ। ছাত্র-যুবক সকলকে স্বস্ব কাজের সাথে সময় দিতে হবে। অবসর সময়ে বৈধ ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকান্ড, পাঠাগারে সময় ব্যয় করতে হবে। এজন্য আমি উপজেলার ১১ ইউনিয়নে ক্রীড়া ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, পাঠাগার গড়তে চাই। শ্রমিক-হত দরিদ্র ছাত্রছাত্রীদের পাঠাগার থেকে বই নিয়ে পড়ার সুযোগ দেওয়া হবে। অন্যদেরকেও পাঠাগারের বই পড়তে অভ্যস্থ করে তুলতে হবে। তিনি বলেন, আমাদেরকে আগে মানুষকে ভালবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে। হতদরিদ্রদের বুকে টেনে সহযোগিতা করতে হবে। আমরা ভাল ও উন্নত আচরনের অধিকারী হলে সকলকে সুন্দর আলোয় আলোকিত করে তুলতে পারব। তিনি প্রেস ক্লাবের সদস্যদেরকে ভাল কাজের সহযোগিতার প্রত্যাশা করে বলেন, আমি এখানে মেহমান, এখানে শিক্ষা, জ্ঞান বিস্তার, ক্রীড়া, সাংস্কৃতি চর্চার প্রসার ঘটানোর চেষ্টা করতে চাই। আসুন সবাই যুব সমাজ তথা মানুষকে ভাল কাজের দিকে নিয়ে আসার চর্চা করি। সাংবাদিকরা তাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সভায় অন্যদের মধ্যে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সিনিঃ সহ সভাপতি আলী নেওয়াজ, সহ সভাপতি সচ্চিদানন্দদে সদয়, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য হাসান ইকবাল মামুন, ডাঃ শাহজাহান হাবিব, জগদীশ চন্দ্র সানাসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



Tag
আরও খবর