জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা আশাশুনি থানায় নবাগত ওসি নোমানের যোগদান




সাতক্ষীরার আশাশুনি থানায় ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ নোমান হোসেন। সোমবার (৬ জানুয়ারি) রাতে তিনি আশাশুনি থানায় যোগদান করেন।


আশাশুনিতে ওসি হিসেবে যোগদানের পূর্বে তিনি সিআইডি ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন। ওসি হিসেবে এটাই তার প্রথম কর্মস্থল। সোমবার রাতে আশাশুনি থানায় পৌঁছলে আশাশুনি থানার ওসি (তদন্ত) আব্দুল ওয়াদুদসহ থানার পুলিশ সদস্যরা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।


ওসি নোমান হোসেন ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিদ্যায় স্নাতক শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ের উপর স্নাতকোত্তর সম্পন্ন করেন। নোমান হোসেন ভোলা জেলার লালমোহন উপজেলার বাসিন্দা।


যোগদানের পর নোমান হোসেন বলেন, পুলিশ ও জনতার সম্পর্ক হবে বন্ধুর মতো। জনসাধারণের যে কোনো প্রয়োজনে পুলিশ সহায়তা দিতে বদ্ধপরিকর। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, তাহলে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখা আমাদের জন্য খুব সহজ হবে।


শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, সন্ধ্যার পর একটা শিক্ষার্থীও আর বাজার-ঘাটে থাকতে পারবে না। কোনো চায়ের আড্ডায় থাকতে পারবে না। শিক্ষার্থীদের থাকতে হবে পড়ার টেবিলে।


ওসি নোমান আরও বলেন, আজ থেকে আশাশুনি থানায় কোনো মাদক ও জুয়ার স্থান হবে না। হোক সেটা মোবাইল জুয়া বা অন্য কোনো ধরনের জুয়া। জুয়ার সঙ্গে জড়িত থাকলেই ব্যবস্থা। মাদকের বিষয়ে জিরো টলারেন্সে থাকবে পুলিশ। মাদকসেবনকারী বা মাদক বিক্রেতা কোনো দলের হতে পারে না। এরা সমাজের শত্রু।


Tag
আরও খবর