জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল এবং এক লক্ষ টাকা জরিমানা




সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ইটভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল এলাকার মেসার্স রাকিন ব্রিকস এ অভিযান চালানো হয়।


অভিযানে নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল গ্রামের মেসার্স রাকিন ব্রিকস-এ পরিবেশের ক্ষতিকারক টায়ারের কালি জ্বালানি হিসেবে ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়।


এসময় সেখান থেকে হাতেনাতে ৩০ বস্তা টায়ারের কালি জব্দ করে তা বিনষ্ট করা হয়। একই সাথে ইটভাটার মালিক সাইফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


তিনি আরো জানান, অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Tag
আরও খবর