জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সামেক হাসপাতালে দীর্ঘদিন ধরে চল্লিশ চিকিৎসকের পদ শুন্যই স্বাস্থ্যসেবা ব্যাহত



চিকিৎসক সংকটের কারনে সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। কিডনি রোগ, ক্যান্সার বিষেশজ্ঞ, চর্মরোগ বিষেশজ্ঞ ও মনোবিজ্ঞানসহ গুরুত্বপুর্ন ৪০টি চিকিৎসকের পদ শুন্য রয়েছে দীর্ঘদিন যাবত। এছাড়া চিকিৎসা যন্ত্রপাতির বরাদ্ধও পাওয়া যাচ্ছেনা।


এতে করে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ রোগী। প্রতিদিন বহির্বিভাগে দুর-দুরন্ত থেকে আশা বিভিন্ন রোগি চিকিৎসা করতে না পেরে ফিরে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরী ভাবে চিকিৎসক ও অন্যান্য যন্ত্রপাতি বরাদ্ধ চেয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে বার বার লিখিত ভাবে জানিয়েও কোনো লাভ হচ্ছেনা বলে জানান সংশ্লিষ্টরা।


গত শনিবার সাতক্ষীরার আইলা দুর্গত পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রাম থেকে চর্মরোগ চিকিৎসা করার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন গৃহবধু মনজিলা বেগম ও তার মেয়ে আকলিমা খাতুন। লবণ পানির নদীতে মাছ ধরা কাজ করার কারনে তাদের শরীরে চর্মরোগ দেখা দেয়। স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের পরামর্শে তারা এসেছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্ত হাসপাতালে কোনো চর্মরোগ বিষেশজ্ঞ না থাকায় তারা ফিরে যান চিকিৎসা সেবা না পেয়ে।


গৃহবধু মনজিলা বেগম জানান, স্বামী কামলা খেটে যা উপার্জন করে তা দিয়ে সংসার চলেনা। ফলে প্রাইভেট ভাবে ডাক্তার দেখানোর সামর্থ নেই তাদের। সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া গ্রামের গৃহবধু হালিমা বেগম জানান, কোমরের চিকিৎসা করার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসাপাতালের অর্থপেডিক্স চিকিৎসক মাহমুদুল হাসান পলাশ তাকে দেখে জরুরী ভাবে কোমরে অপারেশন করার পরামর্শ দেন। কিন্ত হাসপাতালে এই জাতীয় বা কোমরের অপারেশন করা সিয়াম মেশিনটি দীর্ঘদিন যাবত নষ্ট থাকায় ডাক্তার তাকে অন্য কোথাও থেকে জরুরী অপারেশন করার পরামর্শ দেন।


গৃহবধু হালিমা বেগম জানান, বেসরকারী ভাবে কোমরের অপারেশন খরচ কমপক্ষে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা দরকার। যা তার পক্ষে জোগাড় করা সম্ভাব নয়।


সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার কুদরত-ই খোদা এ প্রতিনিধি কে জানান, ৫০০ শয্যা হাসপাতালটিতে চিকিৎসক সংকট দেখা দিয়েছে তীব্র। তিনি বলেন, কিডনি, ক্যান্সার বিষেশজ্ঞ, নিউরো সার্জারী, চর্মরোগ বিষেশজ্ঞ, মনোবিজ্ঞান, সহকারী সার্জন ১০ জন, মেডিকেল অফিসার ১০ জন সহ ৪০টি গুরুত্বপুর্ন চিকিৎসকের পদ শুন্য রয়েছে কয়েক বছর ধরে।


তিনি আরো বলেন, জরুরী ভাবে এসব চিকিৎসক বরাদ্ধ চেয়ে একাধিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ে পত্র প্রেরণ করেও কোনো লাভ হচ্ছেনা। ফলে সেবা প্রত্যাশীদের কাঙ্কিত সেবা দেয়া সম্ভাব হচ্ছে না। তিনি বলেন, প্রতিদিন সাতক্ষীরা জেলা ছাড়াও আশপাশের জেলা থেকে প্রচুর রোগী আসে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্ত চিকিৎসক না থাকায় এসব রোগি বহির্বিভাগ থেকে ফিরে যাচ্ছেন চিকিৎসা সেবা না পেয়ে।


এব্যাপারে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী জানান, চিকিৎসক সহ নানা সংকটের কারনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। চাহিদা অনুযায়ী চিকিৎসক বা অন্যান্য গুরুত্বপুর্ন যন্ত্রপাতি বরাদ্ধ পাওয়া যাচ্ছেনা কেন এই হাসপাতালে? একজন নাগরিকের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা পাওয়াটা। কিন্ত বছরের পর বছর নানা ধরনের সংকট রয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি জরুরী ভাবে চিকিৎসক বরাদ্ধসহ অন্যান্য সমস্যা নিরোশন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন।


Tag
আরও খবর