জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নিজের কেনা জমিতে যেতে পারছেনা আবু দাউদ




সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চন্দনপুর গ্রামের-মৃত আব্দুর জব্বার মোড়ল এর ছোট ছেলে আবু দাউদ তাঁর ছোট বোন কুলসুম বেগম এর কাছ থেকে গত ৩০শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখে পৈতৃক সম্পত্তি প্রাপ্য অংশ থেকে ৩.৭৫ শতাংশ জমি ক্রয় করেন।


এতে বাঁধে বিপত্তি। আবু দাউদ বলেন-আমার বড় ভাই আবু সিদ্দিক, ইউনুছ, মনিরুল, প্রতিবেশী তৌফাজ্জেলরা মিলে আমার কেনা জায়গায় গত বৃহস্পতিবার বেড়া ঘিরে দেয়। এমনকি আমার দীর্ঘদিনের বের হওয়ার রাস্তাও বন্ধ করে দেয়। আমি একেতো নিজের কেনা জমিতে যেতে পারছেনা তার পর আমার দীর্ঘদিনের বের হওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে তাঁরা। এই জমিতে তাঁদের কোনো প্রাপ্য অংশ নেই।


তারা এই জমি অন্য জায়গায় বিক্রয় করতে চেয়েছিলো কিন্তু আমার বোন আমার কাছে বিক্রিয় করায় তাঁরা গায়ের জোরে এই অপকর্ম গুলো করছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এর একটা সুস্থ সমাধান আমি পায়।


এবিষয়ে অভিযুক্ত আবু সিদ্দিক বলেন-আমি শুনেছি কয়েক দিন আগে আমার বোন কুলসুম বেগম ছোট ভাই আবু দাউদ এর কাছে জমি বিক্রি করছে। কিন্তু এর আগে এই জমির জন্য আমার মাধ্যমে শামীম নামে এক জনের কাছ থেকে কিছু টাকা বায়না নিয়ে বোনকে দিয়েছিলাম। তাই আমি ঐ জমি ঘিরে রেখেছি। এ বিষয়ে কুলসুম বেগম এর ছেলে জাহিদ বলেন-আমার মা এক জন অসুস্থ মানুষ। তাঁর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন তাই আমার মা তাঁর বাপের বাড়ির প্রাপ্য সম্পত্তির ৩.৭৫ শতাংশ জমি আমার ছোট মামা আবু দাউদ এর কাছে বিক্রি করছেন।


এর আগে আমার মামা আবু সিদ্দিক এই জমি অন্য জায়গায় বিক্রয় করে দেবেন বলে ৪ কিস্তিতে আমাদের মোট ২০ হাজার টাকা দেয়। আমাদের টাকার প্রয়োজন আমরা প্রায় ৩ মাস ধরে বারবার তাঁদের কে বাকি টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করার কথা বললে তারা বলেন-রেজিস্ট্রেশন করতে দেরি হবে এখনও টাকা ম্যানেজ করতে সময় লাগবে। আমার মা জমি বিক্রি করে তাদের দেওয়া ২০ হাজার টাকা দিতে গেলে তাঁরা ঐ টাকা নিচ্ছে না।


Tag
আরও খবর