জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ



সাতক্ষীরায় কনকনে শীতে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। ৫ জানুয়ারী রোববার দুপুর ১২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আয়োজনে সদর উপজেলার বৈকারী দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মোট ৩০০ জন দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।


এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মাহমুদউল্লাহ হাসান, সহকারী পরিচালক মাসুদ রানাসহ অন্যান্য বিজিবি সদস্যরা।


সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এ সময় জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যে কোনো দূর্যোগ মোকাবেলায় সব সময় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন যাবত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে বিপর্যস্থ অসহায় মানুষ। আর এজন্য সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবির পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।


Tag
আরও খবর