জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা জেলা উদীচী শিল্পীগোষ্ঠী ৭ম দ্বি-বার্ষিক সম্মেলন



”সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি” স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সাতক্ষীরা পোস্ট অফিস মোড় সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও উদীচীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা সম্মেলনের শুভসূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম। এরপর সকাল সাড়ে ১১ টায় উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সদস্য শেখ মোশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সহ-সভাপতি সুখেন রায়, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কেএম শরিফ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল। এছাড়া বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সালেহা আক্তার, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ শাখা সংসদের সভাপতি সেলিম শাহরিয়ার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শ্যামনগর শাখা সংসদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, দীপালোক একাডেমীর পরিচালক ও সাংবাদিক বরুণ ব্যানার্জী, কবি ও গীতিকার প্রাণকৃষ্ণ সরকার, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান, নবধারা একাডেমীর পরিচালক কামরুল ইসলাম, কবি ও আবৃত্তিশিল্পী দিলরুবা রোজ, মনিরুজ্জামান ছট্টু, ইমরোজ, মোহাম্মাদ মনিরুজ্জামান, কবি ও শিক্ষক দিব্যানন্দ কুমার সরকার, সাংবাদিক প্রতাপ সিং, রুবেল হোসেন, তাহিয়াতুল হক মুকুল প্রমূখ। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভায় বিগত ২ বছরের আয়-ব্যয় এর তথ্য বিবরণী পেশপূর্বক অডিট কমিটি গঠন করা হয় এবং জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর জেলা সংসদের সহ-সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ২৩ সদস্য বিশিষ্ট একটি প্রস্তাবিত জেলা সংসদের কমিটির তালিকা কেন্দ্রীয় সহ-সভাপতি সুখেন রায় এর কাছে হস্তান্তর করেন আবু আফ্ফান রোজবাবু। পরবর্তীতে সকলের সম্মতিক্রমে যাচাই-বাছাই শেষে আগামী ২ বছরের জন্য শেখ সিদ্দিকুর রহমানকে সভাপতি, সুরেশ পাণ্ডেকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উদীচী সাতক্ষীরা জেলা সংসদের কমিটির অনুমোদন করেন কেন্দ্রীয় সহ-সভাপতি সুখেন রায়। কমিটির অন্যান্যরা- সহ-সভাপতি আবুল হোসেন, আবু আফফান রোজবাবু ও চৈতালি মুখার্জি। সহ-সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন ও তামান্না জাবরিন। কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মুন্না। সম্পাদকমন্ডলীরা হলেন ফারজানা রুবি মুক্তি, মৃত্যঞ্জয় কুমার বিশ্বাস, কর্ণ বিশ্বাস, বিউটি চক্রবর্তী, মনিরুল ইসলাম। নির্বাহী সদস্য আব্দুর সবুর বিশ্বাস, কাজী মাসুদুল হক, শেখ আব্দুল ওয়াহেদ, এসএম হাবিবুল হাসান, সালেহা আক্তার, মোঃ আজিজ, শান্তি গোপাল চক্রবর্তী, লিয়াকত আলি ও কো-অপ্ট সদস্য দুজন। এরপর কেন্দ্রীয় প্রতিনিধি সুখেন রায় ও কে এম শরিফ সবার শপথ বাক্য পাঠ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Tag
আরও খবর