জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ১



সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার (৪ জানুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আহমদ কবির দেবহাটার জগন্নাথপুর গ্রামস্থ কুলপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম আসাদুল গাজী (৩২), সে দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামস্থ কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা-শ্যামনগরগামী পাঁকা রাস্তার উপর হতে আসামী মোহাম্মদ আসাদুল গাজীকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে তার ডানহাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করে। তার পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের ডান পকেটের ভিতর হতে সাদা কসটেপ দ্বারা মোড়ানো দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের এক টি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে। এছাড়া আসাদুলের পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের বাম পকেটের ভিতর হতে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের একটি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, উদ্ধার করা তিনটি পিস্তলের ব্যারেলের গায়ে এক পার্শ্বে ইংরেজীতে খোদাই করে নং ১১০ মেড ইন ভি.জে.এ আইআইএলএলওয়াই এবং ব্যারেলের অপর পার্শ্বে ইংরেজীতে খোদাই করে লেখা। গুলি পিছনে ইংরেজীতে খোদাই করে কে.এফ ৭.৬৫ লেখা। তিনি বলেন, আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের মামলা করা হয়েছে। প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার ও (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সজীব খান, ডিআইও-১ মোঃ হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নিজামুদ্দিন মোল্ল্যা, অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এস আই আহমদ কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর