জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার নাহিদাল আরজিন দেশ সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা স্বীকৃতি




দেশ সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার নাহিদাল আরজিন। তিনি বর্তমানে বদ্দীপুর বহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশের আইসিটি ডিভিশন-এর আওতায় পরিচালিত শিক্ষক বাতায়নে দীর্ঘদিন কাজ করে আসছেন। এখন পর্যন্ত শিক্ষক বাতায়নে ৩৫০টি ডিজিটাল কনটেন্ট, ১৪৫০টি ব্লগ, ১৪০০টি চিত্র, ১০০টি ভিডিও কনটেন্ট আপলোড করেছেন। দীর্ঘদিন যাবত তার নির্মিত বিভিন্ন কনটেন্ট পর্যালোচনা করে ১লা জানুয়ারি শিক্ষক বাতায়ন ওয়েব সাইটে চলতি পাক্ষিকের সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি ডিজিটাল কনটেন্ট নির্মাণ করে এ সাফল্য অর্জন করেছেন। এটুআই প্রকল্পের আওতায় পরিচালিত শিক্ষা বিভাগের প্রায় ৬ লক্ষ সক্রিয় শিক্ষকের জনপ্রিয় পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতি ও উন্নয়নের ভান্ডার শিক্ষক বাতায়ন। প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর, মাদ্রাসা বোর্ডের প্রায় ৬ লাখের বেশি শিক্ষক এখানে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছেন।

জানা যায়, ২০২১ সালে থেকে বাংলাদেশের শিক্ষকদের বৃহত্তম প্লাটফর্ম শিক্ষক বাতায়নের জেলা আইসিটি অ্যাম্বাসেডর। আইসিটিতে সাধারণ শিক্ষকদের এগিয়ে নিতে নাহিদাল আরজিন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তিনি সদর উপজেলা থেকে ২০২২ এবং ২০২৪ সালে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তাছাড়া ২০২৪ সালের ডিসেম্বর মাসে ‘শিক্ষা ও নারী ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ হিসেবে জেলার শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেয়েছেন।



নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নাহিদাল আরজিন বলেন, স্বীকৃতি কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। তিনি বলেন, নতুন বছরে এ অর্জন সত্যি অনন্য। পরিশ্রম কখনো বিফল হয় না, বিশ্বাস ছিলো মনেপ্রাণে। এ স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাকে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। তিনি আরো বলেন, আমি যেন আমার শিক্ষার্থীদের সমাজের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই।


Tag
আরও খবর