জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে পৃথক কর্মসূচী পালন

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে পৃথক কর্মসূচী পালন করা হয়েছে। 

বুধবার বেলা ১১ টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত পলাশের নেতৃত্বে দিবসটি উপলক্ষে বাদ্যযন্ত্র সহ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলোচনা সভা করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত পলাশ। যুগ্ম-আহ্বায়ক মোজাফফর রহমান রিপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক ওয়াসিম আকরাম, ছাত্র নেতা মোহাম্মদ আতিক, ইমন, তামিম, জাকির, মাহাবুব, সুমন, জাহিদ , নাজমুল সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
অপরদিকে, একই সময় জনতা ব্যাংক  মোড়ে আশাশুনি উপজেলা ছাত্রদলের (আর এক অংশের) আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক স,ম আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক স,ম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ আব্দুর রশিদ, আব্দুল আলিম, বুধহাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদের, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন, কলেজ ছাত্রদলের সানাউল হক নিরু, লিমন হোসেন, রোহিত, সামিউল, মুন্না, রাজু আহমেদ প্রমুখ। রক্তের গ্রুপ পরীক্ষা  কর্মসূচিতে রাশিদা ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এদিন শতাধিক মানুষের রক্ত পরীক্ষা করা হয়।
বিকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভা করে। #
Tag
আরও খবর