জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের উদ্বোধন




সাতক্ষীরার আমতলা মোড় সংলগ্ন বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

১লা জানুয়ারি ২০২৫ ইং বুধবার সকাল ১০ টায় কাটিয়া স্কুল ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবুল খায়ের।

বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজর অধ্যক্ষ নূরজাহান খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি.এম.নূর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মাকসুদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক নওশাদ আলম লিপন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সাতক্ষীরার শত বিদ্যালয়ের মধ্যে মাইলস্টোন স্কুল ও কলেজ ব্যতিক্রমী অবস্থানে থাকবে। নৈতিক ও ধর্মীয় মুল্যবোধসম্পন্ন মানুষ গড়তে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে। সাতক্ষীরায় শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি মাইলস্টোন হয়ে থাকবে।

পরে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন অতিথিরা।

প্রসঙ্গত, নূরজাহান খাতুন কর্তৃক পরিচালিত বুনিয়াদ কোচিং সাতক্ষীরার একটি নির্ভরযোগ্য কোচিং সেন্টার। তার ৪২ বছরের অভিজ্ঞতার আলোকে ইনকোর্স ও সেমিস্টার পদ্ধতিতে মাইলস্টোন স্কুল ও কলেজটি পরিচালিত হবে। আপাতত প্লে-গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। পরবর্তীতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।


Tag
আরও খবর