জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে বডশিমলা কারবালার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত

কালিগঞ্জে বডশিমলা কারবালার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় বিদ্যালয়ের শেখ জহরুল হক অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনুজা মন্ডল। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার পাশাপাশি তাদেরকে মানবতা ও নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে ।

একজন মা ই হলো আদর্শবান শিক্ষক। সুতরাং মায়ের শিক্ষা সত্যবাদীতা এবং আদর্শবান হতে হবে। তাহলে দেশে একজন আদর্শবান ও নৈতিকতা মূল্যবোধের নাগরিক পাবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আকরাম হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুর রহমান খান,ভাড়াশিমলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার আব্দুল কাদের,কালিগঞ্জ উপজেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা মোঃ আবু হাসান,ভাড়াশিমলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফারাহ সিদ্দিকী, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন,সাতক্ষীরা জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা আশিকুর রহমান দীপু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ একরামুল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কার প্রমূখ। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কৃত করা হয়।

আরও খবর