জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

অবৈধ ডাম্পার ট্রাক্টরে স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন




সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে অবৈধ ডাম্পার ট্রাক্টরের মাধ্যমে কাদা-মাটি বহন নিয়ে স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।


গ্রামবাসীর অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত একনাগাড়ে এসব ট্রাক্টরের চলাচলে তাদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে, রাস্তায় ধুলো ও কাদামাটি পড়ে চলাচল করতে গিয়ে স্থানীয়রা বিপদের মুখে পড়ছেন।


এলাকাবাসী জানান, কয়েকটি পুকুর ভরাট করার জন্য অবৈধ ডাম্পার ট্রাক্টরে করে গত কয়েকদিন ধরে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দিনরাত মাটি বহন করছে। যে কারণে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। একদিকে যেমন রাস্তা ধুলায় ভরে যাচ্ছে, তেমনি অন্যদিকে কাদা-মাটি পড়ে গ্রামবাসীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যেসব বাড়ি রাস্তার পাশে তারা বেশ ভোগান্তিতে পড়ছেন। এছাড়া দ্রুতগামী ট্রাক্টরের কারণে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষত ছোট ও সংকীর্ণ রাস্তার ওপর এ ধরনের যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।


এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা বজলুর রহমান বলেন, ডাম্পার ট্রাক্টরে করে মাটি বহন করার সময় রাস্তায় মাটি ফেলতে-ফেলতে যাওয়ার কারণে এমন বেহাল দশার সৃষ্টি হয়েছে যে সামান্য বৃষ্টি হলেই রাস্তার ওপর পড়ে থাকা ধুলাবালি ও কাদা একত্রিত হয়ে আরও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে যা দুর্ঘটনার কারণ হতে পারে।


তিনি আরও বলেন, ট্রাক্টরের চলাচলে পরিবেশ ও শব্দদূষণও বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয়দের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।


এদিকে এ ভোগান্তি থেকে মুক্তি পেতে এলাকার জনগণের পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে, যাতে অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা যায় এবং রাস্তার ধুলাবালি ও কাদা পরিষ্কার করা হয়।


সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, আমি এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সে অভিযোগের অনুলিপি লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি।


এ বিষয়ে মাটি বহনকারী ঠিকাদার রাজা বলেন, উপজেলা প্রশাসন থেকে লোক এসে মাটি বহনের বিষয়টি দেখার দায়িত্ব আমাদের লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দিয়েছেন। চেয়ারম্যান সাহেব আমাদের বলেছেন গাড়ি ধীরে চালাতে এবং কারও কোন অসুবিধা না করে মাটি বহন করতে।


বিষয়টি জানার জন্য লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীমের কাছে ফোন করা হলে তিনি বলেন, না! না! আমি কাওকে মাটি বহনের জন্য বলিনি। আর মাটি বহনের বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম। আর উপজেলা থেকে অভিযোগের কপি আমি এখনো পায়নি। আগামীকালকেই ওই কাজ বন্ধ করে দেওয়া হবে।


Tag
আরও খবর