জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জের শ্রীকলায় রাস্তায় গর্ত করে কোটি কোটি টাকা ক্ষতি সাধন করার অভিযোগ





সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাটি গর্ত করে পানি নিস্কাশনের ড্রেন নির্মানের নামে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। ফলে কোটি কোটি টাকার রাজস্ব নষ্ট ও জনদুর্ভোগ তৈরী হচ্ছে।


সরেজমিনে গিয়ে দেখা গেছে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে রাস্তার পশ্চিম পাশ দিয়ে পিচের রাস্তারএজিম নষ্ট করে ৩ ফুট চওড়া, ২৮৪ ফুট লম্বা ও সাড়ে ৩ ফুট গভীর ড্রেন তৈরী করা হচ্ছে। কোন ইঞ্জিনিয়ারিং প্লান ছাড়া কাজটি করছে শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ। গত পাঁচ মাস ধরে রাস্তাটি বিভিন্ন জায়গায় গর্ত করে এবং ভারী ডাম্পারে মাটি বহন ও ভেকু চলায়ে ইতিমধ্যে রাস্তার মাঝখান দিয়ে বড় ফাটল তৈরী হয়েছে। রাস্তার এজিম ধ্বংস নেমেছে।


বর্তমানে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ নির্মাাধিন ড্রেনটি কোন পরিকল্পনা ও বাজেট ছাড়া তৈরী করা হচ্ছে। ড্রেনের কোথাও কোন প্লাসটার নেই। ড্রেনের দুপাশে বালি দিয়ে ভরাট করা হয়নি। এমনকি নিচে যে ঢালাই দেওয়া হয়েছে তাতে কোন রড নেই। ইতিমধ্যে অরক্ষিত ড্রেনে মানুষ পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। ড্রেনটি ঢাকনার জন্য নির্মান করা ঢালাইতে কোন রড নেই। যার ফলে কিছু ঢাকনা ভেঙ্গে গেছে।


কাজের এমন দুরাবস্থার দেখে স্থানীয় শ্রীকলা গ্রামের বাসিন্দা ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য সাংবাদিক মোঃ ইশারাত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, দেশে ছাত্র জনতার বিপ্লবের পর প্রেক্ষাপট পরিবর্তন হয়। এসময় শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ এর কাছে স্থানীয় ছাত্র জনতা স্কুলে নিরাপত্তা প্রহরী নিয়োগ বানিজ্যের ১৪ লক্ষ টাকা কোথায় জানতে চান।


তখন তিনি একটি পক্ষকে ম্যানেজ করে ২লক্ষ টাকা দিয়ে ড্রেন নির্মানের কাজ ধরিয়ে দেন। কোন বাজেট ও প্লান ছাড়া তড়িঘড়ি করে কাজটি করতে গিয়ে বর্তমানে এমন বেহাল অবস্থা। তার উপর ভেকু ও ডাম্পার চালিয়ে রাস্তাটির বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে। আমার জনামতে রাস্তাটি ২ বছর আগে নির্মান করা হয়েছে। নির্মানের সময় ইঞ্জিনিয়ারিং প্লান অনুযায়ী পর্যাপ্ত কালভার্ট রাখা হয়েছে। কিন্তু সে কালভাট ব্যবহার না করে সুবিধাভোগীরা তা বন্দ করে দিয়ে উল্টো পানি নিষ্কাশনের নামে রাস্তাটি খুড়ে ক্ষতি সাধন করেছে। যা এখন জনদুভোগে পরিনত হয়েছে।


শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম বলেন যে, স্কুলের প্রধান শিক্ষক, কয়েকজন সহকারী শিক্ষক ও সংশ্লিষ্টরা দেশে ছাত্র জনতার অভ্যুখানের পর নিজের চাকুরী সামাল দিতে একটি মহলের সাথে যোগসাযোগ করে পানি সরানোর নামে রাস্তাটি খুড়ে একেবারেই ক্ষতি সাধন করা হয়েছে।


বিষয়টি নিয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বরাবর অভিযোগকারী শ্রীকলা গ্রামের বাসিন্দা রেজওয়ান আহম্মেদ বলেন” রাস্তাটি আমাদের জাতীয় সম্পদ। এই রাস্তা দিয়ে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা মহিলা দাখিল মাদ্রাসা, শ্রীকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীকলা ফোরকানিয়া মাদ্রাসার প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী ও বারোয়ানি বিলের কয়েক শত মৎস্য চাষী চলাচল করে। সেই রাস্তাটি খুড়ে, ভেকু ডাম্বার চালিয়ে নষ্ট করে দেওয়া হলো। এই মুহুর্তে তদন্ত সাপেক্ষ দৃষ্টান্ত মুলক আইনী ব্যবস্থা না হলে বারবার এমন ক্ষতি সাধন চলতে থাকবে।


উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমি অভিযোগ করেছি। বিষয়টির দ্রুত সমাধান দাবি জানাই।রাস্তা খুড়ে ক্ষতি সাধন করছেন কেন,বাজেট কোথায় পেলেন? উপজেলা প্রকৌশলী জানে কিনা। তিনি প্লান দিয়েছেন কিনা? উপজেলা নির্বাহী অফিসার অনুমোতি নিয়েছেন কিনা, জানতে চাইলে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ কোন সদুত্তোর না দিয়ে ঘটনা স্থল ছেড়ে দ্রুত চলে যান।


বিষয়টি উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ কাছে জানতে চাইলে তিনি বলেন যে, বিষয়টি আমি জেনেছি মাত্র। যারা কাজটি করেছে তারা কোটি কোটি টাকা ক্ষতি সাধন করেছে। কোন কর্তৃপক্ষ এমন কাজ করতে চাইলে উপজেলা নির্বাহি অফিসারকে লিখিত জানাতে হয়। প্লান অনুযায়ী বাজেট করতে হয়। এক্ষেত্রে এসবের কোন নিয়ম মানা হয়নি। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা এমন কাজ করেছে। আমি ইউএনও মহোদয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করবো।


এব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা প্রকৌশলীর সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান।


Tag
আরও খবর