জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

প্রান্তিক মানুষের জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় স্থানীয় দ্বন্দ¦-সংঘাত নিরসনে দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত। নেট্জ পার্টনারশীপ ফর ডেভেলপমেন্ট এ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক’র পরিবেশ প্রকল্পের আয়োজনে সোমবার (৩০ ডিসেম্বর,২৪) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে গোলটেবিল আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন।

বারসিক’র পরিচালক এবিএম তৌহিদুল আলম এর সঞ্চালনায় দাতা সংস্থা নেট্জ বাংলাদেশের প্রতিনিধি মো. জাকির হোসেন প্রান্তিক মানুষের জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় স্থানীয় দ্বন্দ¦-সংঘাত নিরসনে দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক গবেষণার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন।  এসময় তিনি গবেষণা ফলাফলের ভিত্তিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের ভুমিকা এবং কতিপয় সুপারিশমালা ও প্রস্তাবনা বিষয়ে আলোকপাত করেন। এছাড়া অনুষ্ঠানে বারসিক পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাসুম বিল্লাহ পরিবেশ প্রকল্পের কার্যক্রমের সার সংক্ষেপ তুলে ধরেন।

গোলটেবিল  আলোচনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, আশাশুনি উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. তৌহিদুজ্জামান, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপকংকর বাছাড় দীপু, খাজরা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু। এছাড়া আশাশুনি ও শ্যামনগর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের আওতাধীন ৮টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, গবেষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বারসিক পরিবেশ প্রকল্পের সিএসও সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।

আলোচনায় বক্তারা বলেন,“ এই দ্বন্দ¦-সংঘাত নিরসনে দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক গবেষণার ফলাফল ও সুপারিশ সমুহ মাঠ পর্যায়ে স্থানীয়দের মাঝে ছড়িয়ে দিতে হবে। দ্বন্দ¦-সংঘাত নিরসনের লক্ষ্যে সরকারী বেসরকারী সকলকে একযোগে যৌথ উদ্যোগ নিতে হবে।

আলোচনায় অংশগ্রহণকারীবৃন্দ স্থানীয় প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও স্থায়িত্বশীল ব্যবহার, নারীদের অভিগম্যতা নিশ্চিত করা, জাতীয় পর্যায়ে পরিবেশ বান্ধব নীতিমালা প্রণয়ন, জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভুত দ্বন্দ্ব নিরসনে স্থানীয় দ্বন্দ্ব-রূপান্তর প্রক্রিয়া বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

Tag
আরও খবর