জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ’র বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে



সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শিহাব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুস সামাদ ১৪/১০/২০২৪ তারিখে জাতীয় বিঃ/কঃ পঃ/কোড-০২০৩/৩৯৩৮ স্মারকে সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শিহাব উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়ম-দুর্নীতির প্রমাণসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এর বরাবর তদন্ত রিপোর্ট প্রদান করেছেন।


তদন্ত রিপোর্টে তিনি উল্লেখ করেছেন যে, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য আমি ২৪/১০/২৪ তারিখে সিটি কলেজে গমন করি। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শিহাব উদ্দীন বিগত ৫/৮/২০২৪ তারিখ থেকে কলেজে অনুপস্থিত রয়েছেন। তিনি কাউকে কোন অফিসিয়াল কাগজপত্র, হিসাব পত্র ও দায়িত্ব বুঝিয়ে দেননি। তার অনুপস্থিতিতে কলেজের উপাধ্যক্ষ আলতাফ হোসেন কলেজের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তদন্তের লক্ষ্যে অধ্যক্ষকে বর্ণিত তারিখে কলেজে উপস্থিত হওয়ার জন্য পত্র প্রেরণ করা হয়।


তদন্তের দিন কলেজের উপস্থিত কয়েকজন শিক্ষকের এ বিষয়ে লিখিত বক্তব্য গ্রহণ করা হয়। বিগত ১৪/৯/২০২৪ তারিখ কলেজের গভর্নিং বোর্ডের সভায় উপাধ্যক্ষ আলতাফ হোসেনকে প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য মৌখিকভাবে অনুরোধ করা হলে তিনি অসুস্থ জনিত কারণে অপারগতা প্রকাশ করেন। গভর্নিং বোর্ডের সভায় অধ্যক্ষ মোহাম্মদ শিহাব উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শিহাব উদ্দিনকে অনুপস্থিতি জনিত বিষয়ে ৬/৯/২০২৪ ও ২৯/৯/২০২৪ পরপর দুটি কারণ দর্শানো পত্র প্রেরণ করা হয়। ২৯/৯/২০২৪ তারিখ তাকে অভ্যন্তরীণ অডিট কমিটি কর্তৃক উত্থাপিত অর্থ আত্মসাৎ এর  ব্যাখ্যা প্রদানের জন্য আরো একটি কারণ দর্শানো হয়। কিন্তু তিনি জবাব দেননি এবং কোন যোগাযোগ করেননি। ৫/১০/২০২৪ তারিখ কলেজ গভর্নিং বোর্ডের সভায় মোহাম্মদ শিহাব উদ্দিনকে অধ্যক্ষ পদ হতে সাময়ীকভাবে বরখাস্ত করা হয়।


একই সভায় কলেজের শিক্ষকদের আবেদন এবং গভর্নিং বোর্ডের সভার মতামতের ভিত্তিতে সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। কলেজ শিক্ষক হাজিরা খাতা অনুযায়ী সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শিহাব উদ্দিন ৫/৮/ ২০২৪ তারিখ থেকে অদ্যাবধি অনুপস্থিত রয়েছেন। অধ্যক্ষ মোহাম্মদ শিহাব উদ্দিনের বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার প্রভৃতি বিষয়ে বিভিন্ন শিক্ষক লিখিতভাবে বক্তব্য প্রদান করেছেন। অভ্যন্তরীণ অডিট কমিটির রিপোর্ট অনুযায়ী সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শিহাব উদ্দিন কলেজ তহবিলের প্রায় ৮৫ লক্ষ টাকা তছরুপ/ আত্মসাৎ করেছেন।


৫ আগস্ট ২০২৪ এর পর থেকে কলেজের সকল কার্যক্রমে সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শিহাব উদ্দিন অনুপস্থিত রয়েছেন। কলেজের গভর্নিং বোর্ড কর্তৃক মোহাম্মদ শিহাব উদ্দিনকে প্রেরিত কারণ দর্শানো পত্রসমূহের কোন জবাব প্রদান করেননি কিংবা স্বশরীরে উপস্থিত হয়ে কোন ব্যাখ্যা প্রদান করেননি। সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শিহাব উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে প্রতীয়মান হয় যে, তার অজ্ঞাত অনুপস্থিতির কারণে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। অভ্যন্তরীণ অডিট রিপোর্ট অনুযায়ী তিনি কলেজ তহবিলের টাকা তছরুপ/ আত্মসাৎ করেছেন। অধ্যক্ষ হিসেবে তিনি কলেজ ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রমের বাইরে রাজনৈতিক ও ব্যক্তিগত কার্যক্রম পরিচালনা করতেন এবং কলেজের সবাইকে চাপ ও ভীতির মধ্যে রাখতেন। শিক্ষকদের মতামত এবং আলোচনায় দেখা যায় কলেজের সাথে যোগাযোগবিহীন অনুপস্থিতি মোহাম্মদ শিহাব উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির বহিঃপ্রকাশ।


অভিযোগের বিষয়ে সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, গত ইং ০৫/০৮ /২০২৪  তারিখে থেকে আমি মেডিকেল ছুটিতে ছিলাম। এ বিষয়ে ছুটির সময়সীমা জানতে চাইলে তিনি বলেন, ছুটির সময়সীমা আমি আন্দাজে কিভাবে বলব, ওটা দেখে বলতে হবে। অডিট কমিটির রিপোর্ট অনুযায়ী কলেজ তহবিলের প্রায় ৮৫ লক্ষ টাকা তছরুপ/আত্মসাৎ এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আমার বিরুদ্ধে একতরফা রিপোর্ট প্রদান করেছেন। অর্থের বিষয়ে আমি হাইকোর্টে জবাব দেব।


আমি কোন নোটিশ পাইনি, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের সাথে আমার মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল। গত- ইং- ০৫/১০/২০২৪ তারিখ কলেজ গভর্নিং বডির সভায় আপনাকে সাময়ীকভাবে বরখাস্ত করা হয়েছে। এবিষয়ে তিনি বলেন, আহ্বায়ক কমিটি বরখাস্ত করতে পারবেনা। ৫ তারিখের পরে দেশের কি অবস্থা সবাই ভালো জানেন, সেসময় জোর করে ধরে ধরে সই করে নিয়েছে। সেজন্য আমি আর কলেজে যাইনি। কলেজের অধিকাংশ শিক্ষকরা আপনার বিরুদ্ধে তদন্ত কমিটির নিকট লিখিত অভিযোগ প্রদান করা বিষয়ে তিনি বলেন, সব শিক্ষকরা তো এক মতাদর্শী হতে পারেনা, ওখানে ভিন্ন ভিন্ন মতাদর্শী রয়েছে বলে জানান তিনি।


Tag
আরও খবর