জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগর গাবুরায় মার্কেট দখল অভিযোগের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির ডুমুরিয়া বাজারের শেখ মার্কেট দখল করা হয়নি বরং স্থানীয় বিএনপির উৎসাহী সমর্থকরা ডিডসূত্রে দলীয় অফিস করেন। পরবর্তীতে ঐ মার্কেটের জায়গা নিয়ে বিরোধ জানতে পেরে অফিসের সাইন বোর্ড নামানো সহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হয়। এসব কথা গুলো বলছিলেন রবিবার শ্যামনগর উপজেলা প্রেসকাবে সংবাদ সম্মেলনে গাবুরা ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি জি, এম, মাসুদুল আলম। তিনি আরও বলেন কোন গোডাউন বা কোন কিছু লুট করা হয়নি। তাছাড়া গোডাউন বা বাড়িঘর লুটপাট, ভাংচুর তিনি করেননি বা করাননি। এমনকি তার কোন বাহিনী নেই। তার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে সকলের নিকট হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে আসা অভিযোগ গুলি  সরেজমিনে  তদন্ত করে প্রকৃত সত্য  ঘটনা উদঘাটন করতে আহবান জানান।


সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরো জানান, বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের কমিটি গঠন অতিশীঘ্রই অনুষ্ঠিত হবে। রাজনৈতিক পদপদবী নিয়ে সকলকে বিভ্রান্তি করতে শেখ আব্দুল হাকিম ক্ষোভে বা আক্রোশে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে সখ্যতা সৃষ্টি করে ষড়যন্ত্র করছেন।


সংবাদ সম্মেলনকালিন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, যুবদলের উপজেলা সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক আহবায়ক জুলফিকার সিদ্দিক, শ্রমিকদলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, ছাত্রদল সভাপতি আবু সহ বিএনপি ও তার অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর