জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন




দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাতক্ষীরায়া মানববন্ধন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।


বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালবেলা জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, মানবকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মামুন হোসেন, খবর বাংলাদেশ জেলা প্রতিনিধি বাবলুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাহাত রাজা, দৈনিক গণজাগরণের জেলা প্রতিনিধি মামুন খান, সাপ্তাহিক সূর্যের আলোর বার্তা সম্পাদক মুনসুর রহমান, দৈনিক যশোর পত্রিকার সহ সম্পাদক মুজাহিদ ইসলাম, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলী, সুপ্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আক্কাজ, সাংবাদিক গফুর হাসান, সাদিকুর রহমান, মোতালেব হোসেন, কিশোর কুমার, ইয়ারুল ইসলাম প্রমুখ।


মানববন্ধনে বক্তরা বলেন, গণমাধ্যমের কন্ঠ রোধ করার জন্য দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক শফিকুল ইসলামসহ ৪ জন সাংবাদিকের ওপর হামলা করেছে। সন্ত্রাসীরা বারবার সাংবাদিকদের ওপর হামলা করছে কারণ কি? তারা চায় গণমাধ্যমকে থামিয়ে দিতে চাইলে দেশের দুর্নীতি অনিয়ম হারহামশা চলবে জবাবদিহিতা থাকবে না।

বক্তরা বলেন, সাংবাদিকদের ওপর হামালায় বোঝা যায় গণমাধ্যমে বর্তমান সময়ে নিরাপদ নয়।


এভাবে একের পর সাংবাদিকদের ওপর করে গণমাধ্যমে যারা থামিয়ে দিতে চায় তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে এটা নিরাসন জরুরী। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির পথে পড়বে। এসময় মানববন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা উক্ত হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।


এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জনবাণী প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন সম্পাদক আতাউর হোসেন, বিশেষ প্রতিনিধি বশির হোসেনের উপর শাহবাগ বাংলামোটর এলাকায় দুবৃর্ত্তরা হামলা করে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।


Tag
আরও খবর