জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে অবপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য সহ তিন প্রতারক আটক

শ্যামনগরে অবপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য সহ তিন প্রতারক আটক

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নুর মার্কেট হতে ডিজিএফআই শ্যামনগর উপজেলা প্রতিনিধি সার্জেন্ট আল মামুনের তথ্যের ভিত্তিতে ভূয়া আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫)কে আটক করা হয়েছে। তিনি নিজেকে শ্যামনগর উপজেলায় অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে তার প্রতিষ্ঠানে লোক নিয়োগের নামে প্রায় ১৬ লক্ষ টাকার সংগ্রহের পরিকল্পনা করেন।  

তার বাড়ী কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মনশ্বর গ্রামে। তার পিতার নাম আহম্মদ আলী।      

 সার্জেন্ট আল মামুন জানান, তার প্রতিষ্ঠানে ১৮০০০ টাকা বেতন দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের টাইপ করা একটি কাগজে নিয়োগ বিজ্ঞপ্তি এলাকায় প্রচার করলে ৪০ জন লোকের থেকে ২০০ টাকার ফরমে আবেদন করেন এবং জামানত হিসাবে ৪০ হাজার টাকা করে জন প্রতি নেওয়ার জন্য প্রার্থীদের কাছে প্রস্তাব করে কাজ করেন। ৪০ জন থেকে ৪০ হাজার টাকা করে প্রাথমিকভাবে মোট ১৬ লক্ষ টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেন। উল্লেখ্য যে তিনি কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেননি নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রশ্নপত্র ও যাবতীয় সরঞ্জাম উপজেলা সদরের আবাসিক হোটেল ম্যানগ্রোভ থেকে উদ্ধার করা হয়।

 আটককৃত ব্যক্তির তথ্য অনুযায়ী উল্লেখিত আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশনের সাথে আরো স্থানীয় শ্যামনগর উপজেলার দুই জন প্রতারক প্রতারণার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।  আটককৃত ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামের শামসুর রহমানের পুত্র  মোঃ ফয়সাল বাদশা (৩২) ও  উপজেলার নওয়াবেঁকী গ্রামের  আবু হেনা মোস্তফা কামালের পুত্র  জিএম সেলিম আহমেদ(৩৫)। জানা যায়  তিন প্রতারককে ডিজিএফআই সাতক্ষীরা উপ-শাখার নজরদারির মাধ্যমে সেনাবাহিনীর পাওখালি কালিগন্জ ক্যাম্পের মাধ্যমে আটক করা হয়।

 সার্জেন্ট আল মামুন আরও বলেন উল্লেখিত ব্যক্তিরা এক বছর আগে শ্যামনগর উপজেলায় সোশ্যাল এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও পরিচালনা করে এলাকায় প্রতারনা করে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যান।পরবর্তীতে তারা উক্ত নাম পরিবর্তন করে আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশন নামে এনজিও  পরিচালণা করে এলাকায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার উদ্দেশ্যেই কাজ চলমান ছিল।

 জানা যায় শ্যামনগর উপজেলায় আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশনের কোন অফিস বা কার্যক্রম নেই।উপজেলা সমাজ সেবা অফিসের কোন ছাড়পত্র বা নিবন্ধন নেই,উপজেলা প্রশাসনের কোন অনুমতিও নেই।কোন কার্যক্রম না থাকা সত্ত্বেও তারা নিয়োগ দিয়ে নিয়োগ বানিজ্যের করার চেষ্টা করেন।

ছবি- শ্যামনগর ডিজিএফআই কর্তৃক আটককৃত তিন প্রতারক।  


Tag
আরও খবর