জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বিজিবি’র অভিযানে বিদেশী মদ সহ আটক ৩




সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন আসামীসহ বিদেশী মদ আটক করেছে বিজিবি। ২৫ ডিসেম্বর বুধবার ব্যাটালিয়নের অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন আসামীসহ ১ বোতল বিদেশী মদ, ৩টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল আটক করে।


সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন ঝাউডাঙ্গা এলাকা দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের হাবিলদার মোঃ সাইফুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন পাকা রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান গ্রহণ করে।


এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেয়ে মোটরসাইকেলযোগে পালানো চেষ্টাকালে টহলদল মোঃ মেহেদী হাসান (৩২) পিতা- আঃ সাত্তার শেখ, গ্রাম-গোবিন্দকাঠি, পোস্ট-ঝাউডাঙ্গা, থানা ও জেলা-সাতক্ষীরা, আশিশ ঘোষ (৩০) পিতা-মৃত বাবুলাল ঘোষ, গ্রাম-ওয়ারিয়া, পোস্ট-ঝাউডাঙ্গা, থানা ও জেলা-সাতক্ষীরা ও মোঃ ইদ্রিস হাসান রাজ (২০), পিতা-জিয়া মোল্লা, গ্রাম-জাবুশা, পোষ্ট-কাজদিয়া, থানা-রুপসা, জেলা-খুলনা’কে ১ বোতল বিদেশী মদ, ৩ টি মোবাইল ও ১টি মোটরসাইকেলসহ আটক করে। আটককৃত বিদেশী মদ, মোবাইল সেট ও মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য (বিদেশী মদ ১ বোতল -১৫০০/-, মোবাইল ফোন ৩টি-৮০,০০০/- এবং মোটরসাইকেল ১টি-১,০০,০০০/- টাকা) = ১,৮১,৫০০/- (এক লক্ষ একাশি হাজার পাঁচশত) টাকা।


এ ব্যাপারে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন-২০১৮ এর ৩৬(১) এর ২৪(ক)/৪১ ধারা মোতাবেক সাতক্ষীরা সদর থানায় মামলা করতঃ হস্তান্তর করার কার্যক্রম প্রকিয়াধীন। দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Tag
আরও খবর