জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কলারোয়া সীমান্তে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মতবিনিময় করলেন বিএনপি নেতা




সাতক্ষীরা কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে চারাবাড়ি সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে মতবিনিময় করেছেন কেঁড়াগাছি’র সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি’র যুগ্ম সম্পাদক সদ্য করামুক্ত নেতা আশরাফ হোসেন। দুটি অপারেশন সম্পন্ন করে ঢাকা থেকে কলারোয়ায় ফিরেই প্রেসক্লাবে উপস্থিত থেকেই তিনি ওই মতবিনিময় করেন।


বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। সেসময় কেঁড়াগাছি ইউপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্প্রতি কেঁড়াগাছি ইউনিয়নের চারাবাড়ি সীমান্তে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কথা উল্লেখ করে বিএনপি নেতা আশরাফ হোসেন বলেন, গভীর ষড়যন্ত্রে স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতারা দুঃসাহসিক ভাবে বিএনপির অফিসে হামলা ও বিএনপি নেতাকর্মীদের মারপিট করে আহত করেছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।


পুলিশের ভূমিকা রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, আমাদের দাবি পুলিশ প্রশাসন অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনবেন। উপজেলা যুবদলের ও কৃষক দলের সাবেক সভাপতি আশরাফ হোসেন আরো বলেন, কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার তাহেরের সাথে জোকসাজশে আওয়ামী লীগ নেতা ঘাট মালিক আজারুল, মনসুর মেম্বার, তারিকসহ কতিপয় চোরাকারবারীরা মোটা অংকের টাকার লেনদেনে সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। সোনারবার, রুপা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন চোরাচালান করে দেশ ও সমাজের ক্ষতি করছে। এদেরকে এখনই প্রতিহত করতে হবে।


জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে আবারো সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। এসময় তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুখপাত্র অসুস্থ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দিনের সুস্থতা কামনা করেন।


Tag
আরও খবর