জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধর মৃত্যু

আশাশুনি উপজেলার বুধহাটায় অসহায় বেওয়ারিশ বৃদ্ধ (৫৫) দীর্ঘ ভোগান্তির পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 

প্রায় দুই বছর নাম পরিচয় হীন, কথা বলতে না পারা, প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধটি রাস্তার উপর, পাশে চরম অবহেলায় কাটিয়ে এসেছে। বৃষ্টি, ঝড়, রৌদ্র, শীতের প্রকোপ খোলা আকাশের নিচে থাকায় তার শরীরের উপর দিয়ে বয়ে গেছে। কখনো কখনো তাকে একটু নিরাপদের চেষ্টা করা হলেও তা ছিল কয়েকদিনের জন্য। এলাকার মানুষ তাকে দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করলেও শরীরের আশ্রয়ের সুযোগ হয়নি। এনিয়ে পত্রপত্রিকায় একাধিকবার স্বচিত্র প্রতিবেদন করা হলেও সরকারি, বেসরকারি কোন প্রতিষ্ঠান বা সহৃদয় কারো আশ্রয় তার ভাগ্যে জোটেনি। বাধ্য হয়ে স্থানীয় সাংবাদিক ও কেউ কেউ কাপড়ে ঘেরা ছোট্ট বাসায় তার রাখার চেষ্টা করেন। এই কাপড়ে ঘেরা বাসার মধ্যে বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃত্যুর খবর পেয়ে বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সাংবাদিকরা প্রশাসন, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্থানে খবর দিলে ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, জামায়াতের কর্ম পরিষদ ও শুরা সদস্য এড. শহিদুল ইসলাম, থানার এসআই তুষার কান্তি মাহাতো, অনাথ মিত্র ও বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আব্দুল হান্নান উপস্থিতে গ্রাম পুলিশরা তাকে সরকারি কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন।
Tag
আরও খবর