জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নদীতে বাগদা রেনু আহরণ করে জীবিকা নির্বাহ করা নারীরা




উপকূলীয় মাদার নদী, খোলপেটুয়া নদী, কপোতাক্ষ নদী, মালঞ্চ নদী, চুনা নদী ও নাম না জানা অধিকাংশ নদীগুলোতে গরীব অসহায় নারীরা নেটজাল দিয়ে বাগদা রেনু আহরণ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন। তাদের মধ্যে অধিকাংশ নারীরা বাঘ বিধবা, স্বামী পরিত্যক্তা, স্বামী ফেলে যাওয়া ও অসহায় নারী।


খোলপেটুয়া নদীতে বাগদা রেনু আহরণ করে জীবিকা নির্বাহ করা গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের শুকজানবানু জানান, তার ২টা কন্যা সন্তান হওয়ার পর তার স্বামী তাকে রেখে অন্য একটা বিয়ে করে কোথায় চলে গেছে তার আজও কোন খোঁজ মেলেনি। আজ ৭ বছর নদীতে নেট জাল টেনে বাগদার রেণু ধরে তা বিক্রি করে কোন রকমে বেঁচে আছি। মেয়ে ২টা নিয়ে বাবার ভিটায় ঠাই পেয়েছি।


চুনা নদীতে নেটজাল টেনে কোন রকমে জীবিকা নির্বাহ করা বাঘ বিধবা আমেনা খাতুন জানান, বিগত ১০ বছর পূর্বে তার স্বামী সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত হয়। সেই থেকে নদীতে নেট জাল টেনে ৩টা বাচ্চা নিয়ে কোন রকমে বেঁচে আছি। বর্তমানে একটি ছেলে একটু আয় রোজগার করতে শিখেছে। বর্তমানে দুই বেলা দু মুঠো খেতে পারছি। তবে এখনো নদীতে জালটানা বন্ধ করতে পারেনি।


রমজাননগর ইউনিয়নের দীপ বিশিষ্ট গোলা খালীর পারে বসবাসরত শিখা রানী জানান, তার স্বামীর একা আয়ে ৫ জনের সংসার চলেনা তাই নদীতে জাল টেনে যে কয় টাকা পাই উহাতে স্বামীর অনেক উপকার আসে।


উল্লেখ্য সুন্দরবন পশ্চিম জোন সাতক্ষীরা রেঞ্জের ৪টি স্টেশন বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদক থেকে সুন্দরবনের মধ্যে বাগদার রেনু আহরণের পারমিট বন্ধ হওয়ায় বর্তমানে সুন্দরবন উপকূলীয় লোকালয়ে নদীগুলোতে বাগদার রেনু আহরণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।


Tag
আরও খবর